হরমুজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত

অনলাইন ডেস্ক

আন্তর্জাতিক

আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীর ওমান উপকূলে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইরান।শুক্রবার

2026-06-12T19:25:18+00:00
2026-06-12T19:25:18+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
আন্তর্জাতিক
ইরানের শোক ও নিন্দা
হরমুজে মার্কিন হামলায় ৩ ভারতীয় নাবিক নিহত
অনলাইন ডেস্ক
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৭:২৫ পিএম 
সংগৃহীত ছবি
আন্তর্জাতিক বাণিজ্যিক জলপথ হরমুজ প্রণালীর ওমান উপকূলে মার্কিন বাহিনীর হামলায় তিন ভারতীয় নাবিক নিহতের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে ইরান।

শুক্রবার (১২ জুন) ইরানের পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র ইসমাইল বাঘায়েই সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে এ শোক ও নিন্দা জানান।

এক্সবার্তায় তিনি বলেন, ভারতীয় বাণিজ্যিক জাহাজে মার্কিন বাহিনীর হামলা এবং এতে তিন ভারতীয় নাগরিকের মৃত্যু প্রমাণ করে যুক্তরাষ্ট্র ‘সশস্ত্র ডাকাতি ও রাষ্ট্রীয় জলদস্যুতার’ নীতি অনুসরণ করছে। তিনি নিহতদের পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বলেন, এই ঘটনায় ভারতের জনগণ ও সরকারের প্রতিও ইরান গভীর সহানুভূতি প্রকাশ করছে।

তিনি আরও দাবি করেন, এ ধরনের ‘বেআইনি কর্মকাণ্ড’ বৈশ্বিক শান্তি এবং আন্তর্জাতিক বাণিজ্যিক জাহাজ চলাচলের স্বাধীনতাকে মারাত্মকভাবে হুমকির মুখে ফেলছে। পাশাপাশি আন্তর্জাতিক সম্প্রদায়ের প্রতি যুক্তরাষ্ট্রকে জবাবদিহির আওতায় আনার আহ্বান জানান তিনি।

উল্লেখ্য, গত ১০ জুন হরমুজ প্রণালীর ওমান উপকূলে পালাউয়ের পতাকাবাহী একটি বাণিজ্যিক জাহাজের ইঞ্জিনকক্ষে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়। জাহাজটিতে থাকা ২৮ জন নাবিকের মধ্যে ২৪ জনই ছিলেন ভারতীয় নাগরিক।

হামলার পর তিন ভারতীয় নিখোঁজ ছিলেন। পরে ভারতের কেন্দ্রীয় জাহাজ চলাচল মন্ত্রণালয় নিশ্চিত করে জানায়, নিখোঁজ ওই তিনজনই নিহত হয়েছেন।

সূত্র: ফার্স্টপোস্ট


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: