বিশ্বকে জাতিসংঘ মহাসচিবের সতর্কতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক

জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে এবং এর প্রভাব শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে

2026-06-11T13:18:43+00:00
2026-06-11T13:18:43+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
আন্তর্জাতিক
বিশ্বকে জাতিসংঘ মহাসচিবের সতর্কতা
আন্তর্জাতিক ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ১:১৮ পিএম 
সংগৃহীত ছবি
জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস বলেছেন, মধ্যপ্রাচ্য ক্রমেই গভীর সংকটের দিকে ধাবিত হচ্ছে এবং এর প্রভাব শুধু ওই অঞ্চলেই সীমাবদ্ধ থাকবে না, বরং বিশ্বব্যাপী ছড়িয়ে পড়তে পারে। খবর: আলজাজিরা।

বৃহস্পতিবার (১১ জুন) সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সতর্কতা দেন।

গুতেরেস বলেন, চলতি সপ্তাহে সংঘাত আরও বিস্তৃত হয়েছে এবং পরিস্থিতির অবনতি ঘটেছে। তার ভাষায়, যেখানে যুদ্ধবিরতি থাকার কথা, সেখানে এখন তা অনেকটা কম মাত্রার যুদ্ধবিরতি বা ‘লেসার-ফায়ার’-এ পরিণত হয়েছে।

তিনি সতর্ক করে বলেন, কম মাত্রার সংঘাত যে পূর্ণাঙ্গ সংঘাতে রূপ নেবে না, এমন ঝুঁকিকে খাটো করে দেখার সুযোগ নেই।

জাতিসংঘ মহাসচিব সংশ্লিষ্ট সব পক্ষকে সংযম প্রদর্শনের আহ্বান জানিয়ে বলেন, কূটনৈতিক সমাধানের পথেই এগোতে হবে। তিনি জোর দিয়ে বলেন, আর কোনো হামলা নয়, আর কোনো অজুহাত নয়। সব পক্ষকে একটি কূটনৈতিক সমাধানের জন্য কাজ করতে হবে।


Loading...
Loading...

আন্তর্জাতিক- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: