চৌদ্দগ্রামে জুমার নামাজে আগত প্রথম ১০০ মুসল্লিকে গাছ উপহার

চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা

সারাদেশ

কুমিল্লার চৌদ্দগ্রামে জুমার নামাজে আগত প্রথম ১০০ মুসল্লিকে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছ উপহার দিয়েছে আস-সালাম ফাউন্ডেশন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে

2026-06-12T18:24:10+00:00
2026-06-12T18:24:10+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
চৌদ্দগ্রামে জুমার নামাজে আগত প্রথম ১০০ মুসল্লিকে গাছ উপহার
চৌদ্দগ্রাম (কুমিল্লা) সংবাদদাতা
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৬:২৪ পিএম 
ছবি ভোরের ডাক
কুমিল্লার চৌদ্দগ্রামে জুমার নামাজে আগত প্রথম ১০০ মুসল্লিকে বিনামূল্যে বিভিন্ন জাতের গাছ উপহার দিয়েছে আস-সালাম ফাউন্ডেশন। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে ঘোষিত মাসব্যাপী বৃক্ষরোপণ ও গাছ বিতরণ কর্মসূচির দ্বিতীয় পর্বে শুক্রবার পৌর এলাকার রামরায়গ্রাম কাজী বাড়ি জামে মসজিদ প্রাঙ্গণে ব্যতিক্রমী এ আয়োজন করা হয়।

জানা যায়, পরিবেশ সংরক্ষণ ও বৃক্ষরোপণে মানুষকে উৎসাহিত করতে আস-সালাম ফাউন্ডেশন মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি হাতে নেয়। এর অংশ হিসেবে জুমার নামাজে আগত প্রথম ১০০ মুসল্লির মাঝে বিভিন্ন জাতের গাছ বিতরণ করা হয়।

আয়োজকরা জানান, মুসল্লিরা মসজিদে প্রবেশের আগে একটি বাক্স থেকে টোকেন সংগ্রহ করেন। টোকেনের মাধ্যমে প্রত্যেকের জন্য নির্ধারিত গাছের জাত নির্বাচন করা হয়। পরে নামাজ শেষে টোকেন জমা দিয়ে তারা গাছ গ্রহণ করেন। গাছের সঠিক পরিচর্যা ও সংরক্ষণকারীদের ফাউন্ডেশনের পক্ষ থেকে পুরস্কৃত করা হবে বলেও জানানো হয়।

নামাজ শেষে আয়োজিত গাছ বিতরণ অনুষ্ঠানে আস-সালাম ফাউন্ডেশনের উপদেষ্টা পরিষদের সদস্য কাজী এমরানের সভাপতিত্বে এবং স্বেচ্ছাসেবক পরিষদের সভাপতি কাজী নাসিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ফাউন্ডেশনের সিনিয়র উপদেষ্টা আরমান হোসেন। বিশেষ অতিথি ছিলেন কার্যকরী পরিষদের সদস্য কাজী সাকির, ডা. রবিন, অয়ন ভূঁইয়া, ইমরান খান, স্বেচ্ছাসেবক পরিষদের সদস্য কাজী সাকিব, কাজী জিসানসহ ফাউন্ডেশনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

মসজিদের মুসল্লি কাজী আবদুর রাজ্জাক বলেন, বিনামূল্যে গাছ বিতরণ একটি প্রশংসনীয় উদ্যোগ। সমাজের মানুষের কল্যাণে আস-সালাম ফাউন্ডেশন বিভিন্ন ব্যতিক্রমী কার্যক্রম পরিচালনা করছে। বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে মাসব্যাপী বৃক্ষরোপণ ও বিতরণ কর্মসূচি ব্যাপক প্রশংসা কুড়িয়েছে।

আস-সালাম ফাউন্ডেশনের সভাপতি মিরাজ মজুমদার মুঠোফোনে বলেন, আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে কুমিল্লার ইনসাফ স্পেশালাইজড হাসপাতালের অর্থায়নে এ গাছ বিতরণ কর্মসূচি পরিচালিত হচ্ছে। গাছ পরিবেশের ভারসাম্য রক্ষা করে এবং মানুষের জন্য অক্সিজেন সরবরাহ করে। সমাজের বিত্তবানদের সামাজিক ও মানবিক কাজে আরও বেশি সম্পৃক্ত হওয়া উচিত।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: