রামিসা হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

ঢাকার ধামরাইয়ে রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন ও সভা করেছে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন।শুক্রবার

2026-06-12T20:06:23+00:00
2026-06-12T20:06:23+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
সারাদেশ
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
শুক্রবার, ১২ জুন, ২০২৬, ৮:০৬ পিএম 
রামিসা হত্যার রায় দ্রুত কার্যকর করার দাবিতে ধামরাইয়ে মানববন্ধন
ঢাকার ধামরাইয়ে রামিসা হত্যা মামলার রায় দ্রুত কার্যকর করার দাবিতে মানববন্ধন ও সভা  করেছে ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশন। শুক্রবার (১২ জুন) ধামরাই  যাত্রাবাড়ী থেকে শুরু হয়ে  মানববন্ধন কর্মসূচি। পরে উপজেলা চত্বর এসে এ মানববন্ধন ও সভা অনুষ্ঠিত হয়।

ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের ধামরাই শাখার  সভাপতি দেওয়ান নাসির উদ্দিন রুবেলের  সভাপতিত্বে এই মানববন্ধন থেকে সভায় বক্তব্য রাখেন- ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের কেন্দ্রীয় অর্থ সম্পাদক রফিকুল ইসলাম খান আরিফ, ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের ধামরাই শাখার সাধারণ সম্পাদক আসাদুজ্জামান, যুগ্ম সাধারণ সম্পাদক সায়েদুল ইসলাম ও সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান যুবরাজ প্রমুখ।

এ মানববন্ধন থেকে বক্তারা বলেন, শিশু রামিসাকে ধর্ষণের পর নির্মমভাবে হত্যার ঘটনায় দোষী সাব্যস্ত হওয়ায় ঘাতক সোহেল রানা ও তার স্ত্রী স্বপ্না আক্তারকে মৃত্যুদণ্ডের নির্দেশ দিয়েছেন আদালত। এই চাঞ্চল্যকর রায়ের পর দেশব্যাপী সাধারণ মানুষ, বিভিন্ন সামাজিক সংগঠন ও রাজনৈতিক দল দ্রুত এই ফাঁসি কার্যকরের দাবিতে দেশের বিভিন্ন স্থানে মানববন্ধন ও বিক্ষোভ করা হচ্ছে ।

তারই ধারাবাহিকতায় ন্যাশনাল হিউম্যান রাইটস ক্রাইম রিপোর্টার্স ফাউন্ডেশনের পক্ষ থেকে আমরা যে মানববন্ধন করছি তার দাবি একটাই শিশু রামিসাকে ধর্ষণের আসামিদের রায় দ্রুত কার্যকর করা হোক। 


  বিষয়:   রামিসা  হত্যা  রায় দ্রুত কার্যকর  দাবি  ধামরাইয়ে মানববন্ধন 


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: