খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবারকে স্বল্পমূল্যে চাল দেওয়ার প্রস্তাব করেছে সরকার।প্রস্তাব অনুযায়ী, প্রতিটি
খাদ্য নিরাপত্তা নিশ্চিত করতে খাদ্যবান্ধব কর্মসূচির আওতায় স্বল্প আয়ের ৫৫ লাখ পরিবারকে স্বল্পমূল্যে চাল দেওয়ার প্রস্তাব করেছে সরকার।
প্রস্তাব অনুযায়ী, প্রতিটি পরিবার প্রতি মাসে ১৫ টাকা কেজি দরে সর্বোচ্চ ৩০ কেজি চাল কিনতে পারবে। ২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে এ উদ্যোগ অন্তর্ভুক্ত করা হয়েছে। বাজেট পাস হলে আগামী অর্থবছর থেকেই এই সুবিধা কার্যকর হবে।
প্রস্তাবিত বাজেটে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী বলেন, বাংলাদেশ বিশ্বের অন্যতম জনবহুল দেশ। বিশাল এই জনগোষ্ঠীর খাদ্য নিরাপত্তা নিশ্চিত করা চ্যালেঞ্জিং হলেও সরকার এ বিষয়ে অঙ্গীকারবদ্ধ।
তিনি আরও জানান, খাদ্য-শস্য সংরক্ষণ ও ধারণ ক্ষমতা বাড়াতে সরকারি পর্যায়ে বিভিন্ন উদ্যোগ নেওয়া হয়েছে।
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮