কার্যক্রম চালানোর সুযোগ চায় আদ্-দ্বীন

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রোগীদের স্বার্থে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ চেয়েছে রাজধানীর আদ্-দ্বীন

2026-06-11T21:19:00+00:00
2026-06-11T21:19:00+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
কার্যক্রম চালানোর সুযোগ চায় আদ্-দ্বীন
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৯:১৯ পিএম 
সংগৃহীত ছবি
অবহেলায় ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত রোগীদের স্বার্থে নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ চেয়েছে রাজধানীর আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতাল।

বৃহস্পতিবার (১১ জুন) সন্ধ্যায় আদ্-দ্বীন ফাউন্ডেশনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগ থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

আদ্-দ্বীনের কোম্পানি অ্যাফেয়ার্স বিভাগের পরিচালক তারিকুল ইসলাম মুকুল বলেন, সম্প্রতি ছয় নবজাতকের আকস্মিক মৃত্যুর ঘটনায় আদ্-দ্বীন মেডিকেল কলেজ হাসপাতালের লাইসেন্স বাতিল করেছে স্বাস্থ্য অধিদপ্তর। স্বাস্থ্য অধিদপ্তরের প্রজ্ঞাপন অনুযায়ী, আগামী ৩০ দিনের মধ্যে লাইসেন্স বাতিলের আদেশের বিরুদ্ধে সরকারের কাছে আপিল করার সুযোগ রয়েছে।

তিনি বলেন, হাসপাতাল কর্তৃপক্ষ প্রত্যাশা করে, চূড়ান্ত সিদ্ধান্ত না হওয়া পর্যন্ত শুধু রোগীদের স্বার্থে হাসপাতালের নিয়মিত কার্যক্রম চালিয়ে যাওয়ার সুযোগ দেওয়া হবে।

আদ্-দ্বীন ফাউন্ডেশন জানিয়েছে, মধ্যবিত্ত ও নিম্নমধ্যবিত্ত মানুষের চিকিৎসার ভরসাস্থল মগবাজারের এই হাসপাতালটিতে অনাকাঙ্ক্ষিত ঘটনার পরও সব ধরনের সেবা কার্যক্রম চালু রয়েছে। বর্তমানে ৪১৬ জন রোগী ভর্তি রয়েছেন এবং ১১ জুন প্রায় এক হাজার রোগী বহির্বিভাগে সেবা নিয়েছেন। এছাড়া এনআইসিইউতে ৬০ নবজাতক, আইসিইউতে ২০ জন এবং সিসিইউতে ৪ জন রোগী ভর্তি রয়েছেন।

এর আগে বিকেলে হাসপাতালটির লাইসেন্স বাতিল করে স্বাস্থ্য অধিদপ্তর। অধিদপ্তরের মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস জানান, কারণ দর্শানোর নোটিশের জবাব সন্তোষজনক না হওয়ায় এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

তিনি আরও বলেন, লাইসেন্সবিহীন হাসপাতালে রোগীদের চিকিৎসা না নেওয়ার পরামর্শ দেওয়া হয়েছে এবং প্রয়োজন হলে রোগীদের নিকটস্থ উপযুক্ত হাসপাতালে স্থানান্তরের নির্দেশ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, গত ২৭ মে মগবাজারের আদ্-দ্বীন হাসপাতালে ছয় নবজাতকের মৃত্যুর ঘটনায় স্বাস্থ্য মন্ত্রণালয় তদন্ত কমিটি গঠন করে। পরে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে লাইসেন্স বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: