২৩ জেলা-৩২৯ উপজেলায় হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান

জাতীয়

দেশের ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনসহ ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট এবং চার বিভাগে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট

2026-06-11T20:29:24+00:00
2026-06-11T20:29:24+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
২৩ জেলা-৩২৯ উপজেলায় হচ্ছে কারিগরি শিক্ষা প্রতিষ্ঠান
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:২৯ পিএম 
সংগৃহীত ছবি
দেশের ৩২৯ উপজেলায় টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপনসহ ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট এবং চার বিভাগে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট করা হবে।

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের বাজেট উপস্থাপনে এ তথ্য জানান অর্থমন্ত্রী।

২০২৬-২০২৭ অর্থবছরে কারিগরি ও মাদ্রাসা শিক্ষার জন্য ১৮ হাজার ৪৫৯ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে, যা গত অর্থবছরে ছিল ১২ হাজার ৬৭৮ কোটি টাকা। নতুন অর্থবছরে শিক্ষামন্ত্রণালয়ের কারিগরি ও মাদ্রাসা বিভাগ ১৮টি কর্মসূচি ও প্রকল্প বাস্তবায়ন করবে। এর মধ্যে ৩২৯টি উপজেলায় একটি করে টেকনিক্যাল স্কুল ও কলেজ (টিএসসি) স্থাপন করা হবে। পাশাপাশি ২৩ জেলায় পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন এবং চারটি বিভাগে চারটি মহিলা পলিটেকনিক ইনস্টিটিউট স্থাপন করা হবে।

২০২৬-২৭ অর্থবছরের জন্য মোট ৯ লাখ ৩৮ হাজার কোটি টাকার জাতীয় বাজেট প্রস্তাব করেন অর্থমন্ত্রী। শিক্ষাখাতে মোট বাজেট ধরা হয়েছে ১ লাখ ৩৬ হাজার ৬২০ কোটি টাকা, যা মোট জিডিপির ২ শতাংশ। এ বছর মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগে বরাদ্দ রাখা হয়েছে ৫৭ হাজার ৩০২ কোটি টাকা এবং প্রাথমিক শিক্ষায় ৪৬ হাজার ৭৩৮ কোটি টাকা।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: