ভারত–বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: দীনেশ ত্রিবেদী

অনলাইন ডেস্ক

জাতীয়

ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে

2026-06-11T20:21:36+00:00
2026-06-11T20:21:36+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
ভারত–বাংলাদেশের মানুষের স্বপ্ন অভিন্ন: দীনেশ ত্রিবেদী
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৮:২১ পিএম 
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী
ঢাকায় নিযুক্ত ভারতের নতুন হাইকমিশনার দীনেশ ত্রিবেদী বলেছেন, ভারত ও বাংলাদেশের জনগণের গণতন্ত্রের স্বপ্ন অভিন্ন এবং দুই দেশের সম্পর্ক ভবিষ্যতে আরও শক্তিশালী হবে।

বৃহস্পতিবার (১১ জুন) কলকাতার নেতাজি ভবন-এ শ্রদ্ধা নিবেদন শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন। তিনি বলেন, ভারত ও বাংলাদেশ শুধু ভৌগোলিকভাবে নয়, বরং জনগণের আশা–আকাঙ্ক্ষা ও স্বপ্নের মাধ্যমে গভীরভাবে যুক্ত।

তিনি আরও বলেন, ভারতের ১৪০ কোটি মানুষের গণতন্ত্রের স্বপ্নের সঙ্গে বাংলাদেশের প্রায় ২০ কোটি মানুষের স্বপ্নও যুক্ত। দুই দেশের ১৬০ কোটি মানুষের কল্যাণে একসঙ্গে কাজ করা প্রয়োজন।

দীনেশ ত্রিবেদী জানান, নেতাজি সুভাষচন্দ্র বসুর আদর্শ দুই দেশের সম্পর্ককে এগিয়ে নিতে অনুপ্রেরণা জোগাবে। তিনি আশা প্রকাশ করেন, জনগণের সমর্থন ও আশীর্বাদে ভারত–বাংলাদেশ সহযোগিতা আরও সম্প্রসারিত হবে।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, শুক্রবার তিনি ঢাকায় আসবেন। তার সঙ্গে স্ত্রী মৃণাল ত্রিবেদীও থাকবেন। গত এপ্রিলের শেষ দিকে তাকে ভারতের নতুন হাইকমিশনার হিসেবে আনুষ্ঠানিকভাবে নিয়োগ দেওয়া হয়। তিনি সাবেক হাইকমিশনার প্রণয় ভার্মার স্থলাভিষিক্ত হচ্ছেন।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: