কম্পিউটার ও ইলেক্ট্রিক গাড়ির দাম কমবে

অনলাইন ডেস্ক

জাতীয়

২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কম্পিউটার ও ইলেকট্রিক গাড়িসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যে শুল্ক কমানো বা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে বাজারে

2026-06-11T18:16:29+00:00
2026-06-11T18:37:27+00:00
  শুক্রবার, ১২ জুন ২০২৬,
২৯ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শুক্রবার, ১২ জুন ২০২৬
জাতীয়
কম্পিউটার ও ইলেক্ট্রিক গাড়ির দাম কমবে
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ১১ জুন, ২০২৬, ৬:১৬ পিএম  আপডেট: ১১.০৬.২০২৬ ৬:৩৭ পিএম
সংগৃহীত ছবি
২০২৬-২০২৭ অর্থবছরের বাজেটে কম্পিউটার ও ইলেকট্রিক গাড়িসহ বিভিন্ন তথ্যপ্রযুক্তি পণ্যে শুল্ক কমানো বা প্রত্যাহারের প্রস্তাব রাখা হয়েছে। এর ফলে বাজারে এসব পণ্যের দাম কমতে পারে। 

বৃহস্পতিবার (১১ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের জন্য প্রস্তাবিত বাজেট উপস্থাপন করেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী।

প্রস্তাবিত বাজেটে ল্যাপটপ, ডেস্কটপ কম্পিউটার, প্রিন্টার ও মনিটর আমদানির ক্ষেত্রে সমুদয় আমদানি শুল্ক, রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহার করার প্রস্তাব করা হয়েছে। একই সঙ্গে কম্পিটারের সলিড-স্টেট ড্রাইভ বা এসএসডি আমদানির ক্ষেত্রে ৫ শতাংশ আমদানি শুল্ক ব্যতীত সমুদয় রেগুলেটরি শুল্ক, সম্পূরক শুল্ক ও ভ্যাট প্রত্যাহারের প্রস্তাব দেয়া হয়েছে।
 
দাম কমছে পয়েন্ট অব সেলস বা পস মেশিনেরও। এর আমদানি শুল্ক ১০ শতাংশ থেকে কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব দেওয়া হয়েছে। এছাড়া সার্ভার আমদানিতে শুল্ক-কর অব্যাহতির প্রস্তাব করা হয়েছে।
 
শুধু তাই নয়, নতুন বাজেটে দাম কমবে ইলেকট্রিক গাড়ি ও চার্জারের। নতুন বাজেটে ২৫ হাজার ডলার পর্যন্ত মূল্যের ইলেকট্রিক গাড়ির করভার ৯৩ শতাংশ থেকে কমিয়ে ৬৪ শতাংশ এবং ৫০ হাজার ডলার পর্যন্ত গাড়ির করভার ৮০ শতাংশ করার প্রস্তাব রয়েছে। একই সঙ্গে ইলেকট্রিক গাড়ির চার্জার ও চার্জিং স্টেশনের ওপর বিদ্যমান ৩৯.৭৫ শতাংশ করভার সম্পূর্ণ প্রত্যাহারের প্রস্তাব করা হয়েছে।
 
এ ছাড়া ১৮০০ সিসি পর্যন্ত প্লাগ-ইন হাইব্রিড গাড়ির করভার ৯৩.১৬ শতাংশ থেকে কমিয়ে ৭৩.৪৩ শতাংশ করার প্রস্তাব রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: