এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

শিক্ষা

চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং

2026-06-08T16:25:48+00:00
2026-06-08T16:25:48+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
শিক্ষা
এসএসসির ফল ২০ জুলাই: শিক্ষামন্ত্রী
অনলাইন ডেস্ক
সোমবার, ৮ জুন, ২০২৬, ৪:২৫ পিএম 
সংগৃহীত ছবি
চলতি বছরের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমান পরীক্ষার ফল আগামী ২০ জুলাই প্রকাশ করা হবে বলে জানিয়েছেন শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন।

সোমবার (৮ জুন) সচিবালয়ে জাতীয় পর্যায়ের স্টার্টআপ, সায়েন্স প্রজেক্ট অ্যান্ড ইনোভেশন আইডিয়া শোকেসিং প্রোগ্রাম, প্রাথমিক বিদ্যালয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট এবং মন্ত্রণালয় ও বিভাগের অন্যান্য আয়োজন বিষয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।

ফল প্রকাশ প্রসঙ্গে শিক্ষামন্ত্রী বলেন, আমাদের এসএসসির রেজাল্ট ২০ জুলাই আউট করবে, সেই নির্দেশনা আমরা দিয়েছি।

শিক্ষামন্ত্রী জানিয়েছেন, শিক্ষা কারিকুলাম পরিবর্তনে ব্যাপক কার্যক্রম চলমান রয়েছে। ২০২৭-২৮ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরের মধ্যেই শিক্ষার্থীদের হাতে পৌঁছে দেয়ার পরিকল্পনা রয়েছে। 

তিনি বলেন, বিগত সরকারগুলোর আমলে শিক্ষা মন্ত্রণালয়ে সংঘটিত দুর্নীতির বিষয়ে একটি শ্বেতপত্র প্রকাশ করা হবে।

তিনি আরও জানান, এবারের বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ রাখা হয়েছে। ভবিষ্যতে এটি ৫ শতাংশে উন্নীত করার বিষয়ে সরকার আশাবাদী। তবে পুরো শিক্ষা কারিকুলাম কয়েক মাসের মধ্যে পরিবর্তন করা সম্ভব নয় বলে মন্তব্য করেন তিনি। এ বছর কিছু বিষয়ে পরিমার্জন আনা হবে এবং ২০২৮ সালের মধ্যে পূর্ণাঙ্গ কারিকুলাম সংস্কারের লক্ষ্যে কাজ চলছে।

বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট কমাতে ২০২৭ সাল থেকে এসএসসি, এইচএসসিসহ সব পাবলিক পরীক্ষা নির্ধারিত সময়সূচি অনুযায়ী আয়োজনের উদ্যোগ নেয়া হয়েছে বলেও জানান শিক্ষামন্ত্রী।

সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর শিক্ষা উপদেষ্টা ড. মাহদী আমিন, প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আব্দুল খালেক, কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগের সচিব মো. দাউদ মিয়া, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক (ডিজি) ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক শাহীনা ফেরদৌসী উপস্থিত ছিলেন।


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: