তোফায়েল আহমেদসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব

অনলাইন ডেস্ক

জাতীয়

জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনেই প্রয়াত সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। এ তালিকায়

2026-06-07T17:35:16+00:00
2026-06-07T17:45:20+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
তোফায়েল আহমেদসহ ১৬ মন্ত্রী-এমপির মৃত্যুতে সংসদে শোক প্রস্তাব
অনলাইন ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ৫:৩৫ পিএম  আপডেট: ০৭.০৬.২০২৬ ৫:৪৫ পিএম
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রী তারেক রহমানসহ অন্য সংসদ সদস্যরা
জাতীয় সংসদের দ্বিতীয় অধিবেশনের প্রথম দিনেই প্রয়াত সাবেক মন্ত্রী, প্রতিমন্ত্রী, হুইপ ও সংসদ সদস্যদের স্মরণে শোকপ্রস্তাব গৃহীত হয়েছে। এ তালিকায় আওয়ামী লীগের উপদেষ্টামণ্ডলীর সদস্য ও ভোলা-১ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা আহমেদসহ মোট ১৬ জন বিশিষ্ট রাজনীতিকের নাম অন্তর্ভুক্ত করা হয়।

রবিবার (৭ জুন) বিকেলে অধিবেশন শুরুর সময় স্পিকার বীর বিক্রম হাফিজ উদ্দিন আহমদ মৃত্যুবরণকারী সাবেক সংসদ সদস্যদের নাম সংসদে উত্থাপন করেন।

শোকপ্রস্তাবের তালিকায় আরও রয়েছেন—জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য সৈয়দ মোঃ কায়সার, বিএনপির সাবেক প্রতিমন্ত্রী অধ্যাপক এম এ মান্নান, বিএনপির সাবেক সংসদ সদস্য জি এম ফজলুল হক, মানিকগঞ্জ-১ আসনের সাবেক সংসদ সদস্য এ বি এম আনোয়ারুল হক, সাবেক টেকনোক্র্যাট মন্ত্রী ব্যারিস্টার শফিক আহমেদ, সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ সামসুদ্দোহা, জাতীয় পার্টির সাবেক সংসদ সদস্য আবু নুর মোহাম্মদ বাহারুল হক, বিএনপির সাবেক সংসদ সদস্য দেওয়ান শামসুল আবেদিন, জাতীয় পার্টির সাবেক উপমন্ত্রী গোলাম সারওয়ার মিলন, ময়মনসিংহ-৪ আসনের সাবেক সংসদ সদস্য মোসলেম উদ্দিন, চট্টগ্রাম-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোশাররফ হোসেন, মুন্সিগঞ্জ-২ আসনের সাবেক প্রতিমন্ত্রী মিজানুর রহমান সিনহা, ঠাকুরগাঁও-২ আসনের সাবেক সংসদ সদস্য মোঃ দাবিরুল ইসলাম, মৌলভীবাজার-২ আসনের সাবেক সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ আব্দুল মতিন এবং ঢাকা-১১ আসনের সাবেক সংসদ সদস্য একেএম রহমত উল্লাহ।

শোকপ্রস্তাব গ্রহণের পর সংসদে এক মিনিট নীরবতা পালন করা হয় এবং প্রয়াতদের আত্মার মাগফিরাত কামনা করা হয়।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: