৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, আলোচনা ৪০ ঘণ্টা

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। রোববার (৭ জুন) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত

2026-06-07T20:49:10+00:00
2026-06-07T20:49:10+00:00
  সোমবার, ৮ জুন ২০২৬,
২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
সোমবার, ৮ জুন ২০২৬
জাতীয়
৯ জুলাই পর্যন্ত চলবে বাজেট অধিবেশন, আলোচনা ৪০ ঘণ্টা
ভোরের ডাক ডেস্ক
রোববার, ৭ জুন, ২০২৬, ৮:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ৯ জুলাই পর্যন্ত চলবে জাতীয় সংসদের বাজেট অধিবেশন। রোববার (৭ জুন) জাতীয় সংসদের কার্য উপদেষ্টা কমিটির বৈঠকে এই সিদ্ধান্ত নেওয়া হয়। স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বীর বিক্রমে সভাপতিত্বে এ বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান ও বিরোধীদলীয় নেতা শফিকুর রহমান উপস্থিত ছিলেন। 

সংসদ সচিবালয়ের সংবাদ বিজ্ঞপ্তি অনুযায়ী, বৈঠকে সাধারণত বাজেট আলোচনার জন্য সময় থাকবে ৪০ ঘণ্টা। সরকারি ছুটির দিন ব্যতীত প্রতিদিন বিকেল ৩টা থেকে বৈঠক শুরু হবে। তবে প্রস্তাব করা হয়, ২৭ থেকে ৩০ জুন চারদিন সকাল এবং বিকেল-দুই বেলা বৈঠক হতে পারে। 

অধিবেশনের সময় ও কার্যদিবস সম্পর্কিত যেকোনো বিষয় পরিবর্তনের ক্ষমতা স্পিকারকে দেয় কার্য উপদেষ্টা কমিটি। বৈঠকে জানানো হয়, দ্বিতীয় অধিবেশনে প্রধানমন্ত্রীর জন্য ১৯১টি ও অন্যান্য মন্ত্রীর জন্য তিন হাজার ৩৭টি প্রশ্ন জমা দিয়েছেন সংসদ সদস্যরা। বিধি-৭১ এ মনোযোগ আকর্ষণের নোটিশ পাওয়া গেছে ৯৮টি। সিদ্ধান্ত-প্রস্তাবের সংখ্যা ২৯৩টি নোটিশ পাওয়া গিয়েছে। 

বৈঠকে উপস্থিত ছিলেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ড. খন্দকার মোশাররফ হোসেন, স্থানীয় সরকারমন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী, স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ; এমপি গয়েশ্বর চন্দ্র রায়, চিফ হুইপ মো. নূরুল ইসলাম, আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান, বিরোধীদলের উপনেতা সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের, এ টি এম আজহারুল ইসলাম, বিরোধীদলের চিফহুইপ মো. নাহিদ ইসলাম, নওশাদ জমির। 

বৈঠকে স্পিকারের বিশেষ আমন্ত্রণে অংশ নেন ডেপুটি স্পিকার কায়সার কামাল।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: