বাগেরহাটের খানজাহান আলী দিঘিতে কুমির ফেরত দেওয়ার দাবি খাদেমদের

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘি থেকে সরিয়ে নেওয়া কুমির পুনরায় দিঘিতে অবমুক্ত করার দাবি জানিয়েছেন মাজারের খাদেমরা। রবিবার

2026-06-07T14:50:33+00:00
2026-06-07T14:50:33+00:00
  শনিবার, ১৩ জুন ২০২৬,
৩০ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
শনিবার, ১৩ জুন ২০২৬
সারাদেশ
বাগেরহাটের খানজাহান আলী দিঘিতে কুমির ফেরত দেওয়ার দাবি খাদেমদের
বাগেরহাট প্রতিনিধি
রোববার, ৭ জুন, ২০২৬, ২:৫০ পিএম 
বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে মাজারের খাদেমরা। ছবি ভোরের ডাক
বাগেরহাটের ঐতিহ্যবাহী খানজাহান আলী (রহ.)-এর মাজারসংলগ্ন দিঘি থেকে সরিয়ে নেওয়া কুমির পুনরায় দিঘিতে অবমুক্ত করার দাবি জানিয়েছেন মাজারের খাদেমরা। রবিবার (৭ জুন) দুপুরে বাগেরহাট প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানান তারা। সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন মাজারের প্রধান খাদেম ফকির তারিকুল ইসলাম।

লিখিত বক্তব্যে তিনি বলেন, মাজার কর্তৃপক্ষের সঙ্গে কোনো আলোচনা বা অনুমতি ছাড়াই দিঘি থেকে কুমিরটি সরিয়ে নেওয়া হয়েছে। এতে বাগেরহাটের ইতিহাস ও ঐতিহ্যের প্রতি অবমূল্যায়ন করা হয়েছে বলে তিনি দাবি করেন। তিনি আরও বলেন, এর আগেও চিকিৎসার জন্য দুটি কুমির নিয়ে যাওয়া হলেও সেগুলো আর ফেরত দেওয়া হয়নি।

খাদেমদের দাবি, যেকোনো মূল্যে কুমিরটি দিঘিতে ফিরিয়ে দিতে হবে। বাগেরহাটের ঐতিহাসিক ঐতিহ্য রক্ষায় প্রয়োজন হলে তারা আইনি পদক্ষেপও নেবেন বলে জানান মাজারের প্রধান খাদেম।

সংবাদ সম্মেলনে মাজারের খাদেম, পরিচালনা কমিটির সদস্য এবং অর্ধশতাধিক স্থানীয় বাসিন্দা উপস্থিত ছিলেন।

জানা যায়, প্রায় সাড়ে ৬০০ বছর আগে খানজাহান আলী (রহ.) দিঘিটি খনন করেন। স্থানীয় লোককথা অনুযায়ী, পানির নিরাপত্তা নিশ্চিত করতে তখন দিঘিতে কুমির ছাড়া হয়েছিল। সেই ধারাবাহিকতায় দীর্ঘদিন ধরে মাজারের দিঘিতে কুমিরের উপস্থিতি ছিল। তবে দীর্ঘদিন প্রজনন না হওয়া, ঘুমের ওষুধ প্রয়োগ এবং মাছ ধরার জালে আটকে আহত হওয়ার মতো নানা কারণে কুমিরগুলোর সংখ্যা কমতে থাকে। সর্বশেষ স্থানীয় বংশধারার কুমিরটির মৃত্যু হয় ২০১৫ সালের ফেব্রুয়ারিতে।

কুমিরের সংখ্যা আশঙ্কাজনকভাবে কমে যাওয়ায় ২০০৫ সালে ভারত থেকে কয়েকটি কুমির এনে দিঘিতে অবমুক্ত করা হয়। তবে এর মধ্যে কয়েকটি পরে মারা যায়। সর্বশেষ দুটি কুমিরের একটি ২০২৩ সালের অক্টোবরে মারা যায়। এরপর দিঘিতে একটি কুমিরই অবশিষ্ট ছিল।

সাম্প্রতিক সময়ে ওই কুমিরটি মানুষ ও প্রাণীর ওপর একাধিকবার আক্রমণ চালায়। চলতি বছরের এপ্রিলে কুমিরের আক্রমণে একটি কুকুর মারা যাওয়ার ঘটনাও ব্যাপক আলোচনার জন্ম দেয়।

গত ১ জুন রাত সাড়ে ৮টার দিকে মাজারসংলগ্ন দিঘির পূর্ব পাশে নারীদের ঘাটে গোসল করতে নামলে ফাতেমা আক্তার (৭) নামে এক শিশুকে কুমিরটি টেনে নিয়ে যায়। পরদিন ২ জুন ভোরে দিঘি থেকে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। এ ঘটনার পর দর্শনার্থীদের নিরাপত্তার স্বার্থে জেলা প্রশাসনের উদ্যোগে ৩ জুন কুমিরটিকে আটক করে খুলনার বন্যপ্রাণী উদ্ধার ও পুনর্বাসন কেন্দ্রে স্থানান্তর করা হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: