বাপ্পারাজের পরিবর্তে সভাপতি প্রার্থী কে?

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। ফলে ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ঘিরে তৈরি

2026-06-06T18:53:28+00:00
2026-06-06T18:53:28+00:00
  শনিবার, ৬ জুন ২০২৬,
২৩ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
শনিবার, ৬ জুন ২০২৬
বিনোদন
বাপ্পারাজের পরিবর্তে সভাপতি প্রার্থী কে?
বিনোদন ডেস্ক
শনিবার, ৬ জুন, ২০২৬, ৬:৫৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতির সভাপতি পদে নির্বাচনের ঘোষণা দিয়ে সরে দাঁড়িয়েছেন চিত্রনায়ক বাপ্পারাজ। ফলে ২০২৬-২৮ মেয়াদের দ্বিবার্ষিক নির্বাচনে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। 

এরপর সেই পদে প্রার্থী হওয়ার ঘোষণা দিয়েছেন চলচ্চিত্রের পরিচিত ফাইট ডিরেক্টর, অভিনেতা, প্রযোজক ও পরিচালক আরমান। তার সঙ্গে সাধারণ সম্পাদক পদে নির্বাচন করবেন জনপ্রিয় অভিনেত্রী রুমানা ইসলাম মুক্তি।

তারা দুজনই নিজেদের প্রার্থিতার বিষয়টি নিশ্চিত করেছেন। আগামী ৩ জুলাই অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে শিল্পী সমিতির এই নির্বাচন। 

নির্বাচনকে সামনে রেখে সম্ভাব্য প্যানেল ও প্রার্থীদের নিয়ে ইতোমধ্যে চলচ্চিত্র অঙ্গনে আলোচনা তুঙ্গে উঠেছে।

শিল্পী সমিতির বিভিন্ন মেয়াদে একাধিক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করেছেন আরমান। সর্বশেষ তিনি ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদকের দায়িত্বও পালন করেন। তবে এবারই প্রথম সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করতে যাচ্ছেন এই অভিনেতা।

নিজের সিদ্ধান্তের কারণ ব্যাখ্যা করে আরমান বলেন, ‘সিনিয়র ও জুনিয়র শিল্পীদের উৎসাহেই সভাপতি পদে নির্বাচনের সিদ্ধান্ত নিয়েছি। অতীতে শিল্পীরা আমাকে যেভাবে সমর্থন দিয়েছেন, এবারও তাদের আস্থা পাব বলে আশা করছি। শিল্পী সমিতি ঘিরে আমাদের বেশকিছু পরিকল্পনা রয়েছে। নির্বাচিত হলে শিল্পীদের কল্যাণে সেগুলো বাস্তবায়নে কাজ করব।’

এর আগে বাপ্পারাজ সভাপতি পদে নির্বাচনে অংশ নেওয়ার ঘোষণা দিয়েছিলেন এবং রুমানা ইসলাম মুক্তিকে সঙ্গে নিয়ে প্যানেল গঠনের কথাও জানিয়েছিলেন। তবে শেষ পর্যন্ত ব্যক্তিগত ও পারিবারিক কারণ দেখিয়ে নির্বাচন থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত নেন এই অভিনেতা।

এদিকে আসন্ন নির্বাচনের প্রধান নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করবেন চলচ্চিত্র প্রযোজক ও পরিচালক কামাল মো. কিবরিয়া লিপু। আর আপিল বোর্ডের প্রধান হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে জাতীয় চলচ্চিত্র পুরস্কারপ্রাপ্ত নির্মাতা ছটকু আহমেদকে।


  বিষয়:   বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী সমিতি  চিত্রনায়ক বাপ্পারাজ  ফাইট ডিরেক্টর  অভিনেতা  প্রযোজক  পরিচালক আরমান 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: