শহীদ জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক : মির্জা ফখরুল

ভোরের ডাক ডেস্ক

জাতীয়

স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা,

2026-06-04T17:00:34+00:00
2026-06-04T17:01:46+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
শহীদ জিয়া স্বাধীনতা, সার্বভৌমত্ব ও স্বকীয়তার প্রতীক : মির্জা ফখরুল
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৫:০০ পিএম  আপডেট: ০৪.০৬.২০২৬ ৫:০১ পিএম
সংগৃহীত ছবি
স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী এবং বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব এবং এ দেশের মানুষের স্বকীয়তার প্রতীক ছিলেন।

বৃহস্পতিবার (৪ জুন) সকালে রাজধানীর প্রেস ইনস্টিটিউট বাংলাদেশ (পিআইবি) অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভা ও সংবাদপত্র প্রদর্শনীতে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন।

শহীদ জিয়াউর রহমানের ৪৫তম শাহাদত বার্ষিকী উপলক্ষে ‘বর্তমান প্রেক্ষাপটে জিয়াউর রহমানের স্বাধীন নির্জোট কূটনীতি’ শীর্ষক এ অনুষ্ঠানের আয়োজন করে পিআইবি ও তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়।

মির্জা ফখরুল বলেন, ১৯৭১ সালে সংকটময় সময়ে তৎকালীন মেজর জিয়াউর রহমান পাকিস্তানের বিরুদ্ধে বিদ্রোহ ঘোষণা করে মুক্তিযুদ্ধ শুরু করেন। তার মতে, এই ভূমিকা বাংলাদেশের ইতিহাসে গুরুত্বপূর্ণ অধ্যায়।

তিনি আরও বলেন, জিয়াউর রহমান অল্প সময়েই এই অঞ্চলের মানুষের জন্য একটি জাতীয় পরিচিতি গড়ে তোলেন এবং বিভক্তির বদলে ঐক্যের রাজনীতি চালু করেন। বিএনপি উদার ও বহুমাত্রিক গণতন্ত্রে বিশ্বাসী বলেও তিনি মন্তব্য করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন তথ্যমন্ত্রী জহির উদ্দিন স্বপন। মূল প্রবন্ধ উপস্থাপন করেন বিআইপিএসএস সভাপতি মেজর জেনারেল (অব.) এ এন এম মুনিরুজ্জামান। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন ড. মুশতাক খান। এছাড়া বিভিন্ন বিশিষ্ট সাংবাদিক ও শিক্ষাবিদ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।



Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: