আগের দামেই বিদ্যুৎ বিল রাখার উদ্যোগ

অনলাইন ডেস্ক

জাতীয়

বিদ্যুতের নতুন দর ঘোষণা হওয়ার মাত্র এক দিনের মধ্যেই প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য স্বস্তির খবর আসছে। নিম্ন

2026-06-04T16:48:28+00:00
2026-06-04T16:48:28+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
জাতীয়
প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য
আগের দামেই বিদ্যুৎ বিল রাখার উদ্যোগ
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ৪:৪৮ পিএম 
সংগৃহীত ছবি
বিদ্যুতের নতুন দর ঘোষণা হওয়ার মাত্র এক দিনের মধ্যেই প্রান্তিক ও স্বল্প ব্যবহারকারী আবাসিক গ্রাহকদের জন্য স্বস্তির খবর আসছে। নিম্ন আয়ের জনগোষ্ঠীকে অতিরিক্ত চাপ থেকে রক্ষা করতে লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের জন্য বাড়তি বিদ্যুৎ মূল্য প্রত্যাহারের উদ্যোগ নিয়েছে বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি)।

বিইআরসি সূত্রে জানা গেছে, আজ বৃহস্পতিবারের (৪ জুন) মধ্যেই এ বিষয়ে আনুষ্ঠানিক সিদ্ধান্ত ঘোষণা করা হতে পারে। প্রস্তাব অনুযায়ী, ০–৫০ ইউনিট (লাইফলাইন) এবং ০–৭৫ ইউনিট ব্যবহারকারী আবাসিক গ্রাহকরা আগের মূল্যহারেই বিদ্যুৎ বিল পরিশোধ করতে পারবেন।

বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (পিডিবি) ইতোমধ্যে প্রান্তিক দুই শ্রেণির জন্য বাড়তি দাম প্রত্যাহারের আবেদন করেছে। বিইআরসি জানিয়েছে, বিষয়টি পর্যালোচনা করে দ্রুত সিদ্ধান্ত নেওয়া হচ্ছে।

গত বুধবার ঘোষিত নতুন ট্যারিফ অনুযায়ী, লাইফলাইন গ্রাহকদের প্রতি ইউনিট বিদ্যুতের দাম ৪ টাকা ৬৩ পয়সা থেকে বাড়িয়ে ৫ টাকা ৩২ পয়সা করা হয়। একইভাবে ৭৫ ইউনিট পর্যন্ত ব্যবহারকারীদের ক্ষেত্রে দাম ৫ টাকা ২৬ পয়সা থেকে বাড়িয়ে ৬ টাকা ১৮ পয়সা নির্ধারণ করা হয়েছিল।

তবে বিদ্যুৎ বিভাগের পক্ষ থেকে বলা হয়েছে, প্রান্তিক গ্রাহকদের ওপর অতিরিক্ত চাপ বিবেচনায় নিয়ে নতুন ট্যারিফ পুনর্বিবেচনার অনুরোধ জানানো হয়েছে। এতে বলা হয়, নিম্ন আয়ের পরিবারগুলোর জীবনযাত্রার ব্যয় উল্লেখযোগ্যভাবে বেড়ে যাবে, যা সরকারের সামাজিক সুরক্ষা নীতির সঙ্গে সাংঘর্ষিক।

সবকিছু পর্যালোচনার পর এখন প্রাথমিক সিদ্ধান্ত হচ্ছে—লাইফলাইন ও প্রথম ধাপের গ্রাহকদের ক্ষেত্রে আগের দরই বহাল রাখা হতে পারে, যাতে নিম্ন আয়ের মানুষ অতিরিক্ত ব্যয় থেকে কিছুটা স্বস্তি পান।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: