অ্যাডিলেডে প্রথমবার পারফর্ম করছেন অঞ্জন দত্ত

বিনোদন ডেস্ক

বিনোদন

বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় সিঙ্গার-সংরাইটার অঞ্জন দত্ত প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে মঞ্চে উঠছেন। তার ব্যান্ড দ্য ইলেকট্রিক ব্যান্ড–কে সঙ্গে নিয়ে

2026-06-04T14:13:22+00:00
2026-06-04T14:13:22+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বিনোদন
অ্যাডিলেডে প্রথমবার পারফর্ম করছেন অঞ্জন দত্ত
বিনোদন ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ২:১৩ পিএম 
সংগৃহীত ছবি
বাংলাদেশ ও কলকাতার জনপ্রিয় সিঙ্গার-সংরাইটার অঞ্জন দত্ত প্রথমবারের মতো অস্ট্রেলিয়ার অ্যাডিলেডে মঞ্চে উঠছেন। তার ব্যান্ড দ্য ইলেকট্রিক ব্যান্ড–কে সঙ্গে নিয়ে তিনি আগামীকাল শুক্রবার (৫ জুন) অ্যাডিলেডের গ্রিনহিল রোডের বার্নসাইড বলরুমে 'অঞ্জনস অ্যান্থেম: স্ট্রিংস অ্যান্ড স্টোরিজ' শিরোনামের কনসার্টে পারফর্ম করবেন।

এ উপলক্ষে বৃহস্পতিবার (৪ জুন) নিজের ফেসবুক পোস্টে অঞ্জন দত্ত জানান, তারা ইতোমধ্যে অ্যাডিলেডে পৌঁছেছেন এবং এখনো যারা টিকিট সংগ্রহ করেননি, তারা অনলাইনে কিনতে পারবেন। তিনি আরও জানান, এরপর ৬ জুন সিডনি এবং ৭ জুন মেলবোর্নেও তাদের শো অনুষ্ঠিত হবে।

দীর্ঘ সংগীত ক্যারিয়ারের স্মৃতিচারণ করে ৭৩ বছর বয়সী এই শিল্পী বলেন, তিন দশকেরও বেশি সময় ধরে গান লেখা ও সংগীতচর্চার পথ তিনি উদযাপন করছেন। পাশাপাশি নতুন ও পুরোনো গান মিলিয়ে দর্শকদের জন্য নস্টালজিক পরিবেশ তৈরি হবে বলেও আশা প্রকাশ করেন তিনি।

পোস্টের শেষে তিনি উল্লেখ করেন, বয়স বাড়লেও সংগীত ও রসবোধই তাকে এগিয়ে যেতে অনুপ্রাণিত করছে, আর দর্শকদের সঙ্গে সুন্দর মুহূর্ত ভাগ করে নেওয়াই তার মূল লক্ষ্য।



Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: