বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মার্কিন ডলারের দরপতন, জ্বালানি তেলের মূল্যহ্রাস এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন আশাবাদের কারণে নিরাপদ বিনিয়োগ

2026-06-04T12:38:49+00:00
2026-06-04T12:38:49+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
বাণিজ্য
বিশ্ববাজারে আবারও বাড়ল স্বর্ণের দাম
ভোরের ডাক ডেস্ক
বৃহস্পতিবার, ৪ জুন, ২০২৬, ১২:৩৮ পিএম 
সংগৃহীত ছবি
বিশ্ববাজারে স্বর্ণের দাম আবারও বেড়েছে। মার্কিন ডলারের দরপতন, জ্বালানি তেলের মূল্যহ্রাস এবং মধ্যপ্রাচ্যের পরিস্থিতি নিয়ে নতুন আশাবাদের কারণে নিরাপদ বিনিয়োগ হিসেবে স্বর্ণের চাহিদা বৃদ্ধি পেয়েছে।

বৃহস্পতিবার (৪ জুন) স্পট গোল্ডের দাম শূন্য দশমিক ৭ শতাংশ বেড়ে প্রতি আউন্স ৪ হাজার ৪৬৪ দশমিক ৬৯ ডলারে দাঁড়িয়েছে। একই সময়ে আগস্ট ডেলিভারির মার্কিন স্বর্ণ ফিউচারের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বেড়ে ৪ হাজার ৪৯১ দশমিক ৭০ ডলারে পৌঁছেছে।

বাজার বিশ্লেষকদের মতে, ডলারের মূল্য কমে যাওয়ায় আন্তর্জাতিক ক্রেতাদের কাছে স্বর্ণ আরও আকর্ষণীয় হয়ে উঠেছে। এছাড়া ইসরাইল-লেবানন যুদ্ধবিরতি এবং ইরান ইস্যুতে উত্তেজনা কমার সম্ভাবনাও বাজারে ইতিবাচক প্রভাব ফেলেছে।

এদিকে স্বর্ণের পাশাপাশি অন্যান্য মূল্যবান ধাতুর দামও বেড়েছে। স্পট সিলভারের দাম ১ শতাংশ, প্ল্যাটিনামের দাম ১ শতাংশ এবং প্যালাডিয়ামের দাম শূন্য দশমিক ৬ শতাংশ বৃদ্ধি পেয়েছে। সূত্র: রয়টার্স



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: