এলডিসি উত্তরণে বাংলাদেশ পাচ্ছে অতিরিক্ত তিন বছর প্রস্তুতির সময়

ভোরের ডাক ডেস্ক

বাণিজ্য

স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের প্রস্তুতিমূলক সময় আরও তিন বছর বাড়ানোর বিষয়ে ইতিবাচক সুপারিশ দিয়েছে জাতিসংঘের উন্নয়ন

2026-06-03T12:23:16+00:00
2026-06-03T12:23:16+00:00
  বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬,
৮ শ্রাবণ ১৪৩৩
 
বৃহস্পতিবার, ২৩ জুলাই ২০২৬
বাণিজ্য
এলডিসি উত্তরণে বাংলাদেশ পাচ্ছে অতিরিক্ত তিন বছর প্রস্তুতির সময়
ভোরের ডাক ডেস্ক
বুধবার, ৩ জুন, ২০২৬, ১২:২৩ পিএম 
সংগৃহীত ছবি
স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উন্নয়নশীল দেশের কাতারে উত্তরণের প্রস্তুতিমূলক সময় আরও তিন বছর বাড়ানোর বিষয়ে ইতিবাচক সুপারিশ দিয়েছে জাতিসংঘের উন্নয়ন নীতিবিষয়ক কমিটি (সিডিপি)।

বাংলাদেশ সরকারের আবেদনের পরিপ্রেক্ষিতে সম্প্রতি অনুষ্ঠিত মূল্যায়নে কমিটি জানায়, দেশের প্রস্তুতি সময় বৃদ্ধি করা হলে তা বর্তমান বৈশ্বিক ও অর্থনৈতিক বাস্তবতার সঙ্গে অধিক সামঞ্জস্যপূর্ণ হবে। এই সুপারিশ বাস্তবায়িত হলে বাংলাদেশের প্রস্তুতিমূলক সময় ২০২৯ সালের ২৪ নভেম্বর পর্যন্ত বাড়তে পারে। গতকাল মঙ্গলবার (২ জুন) অর্থনৈতিক সম্পর্ক বিভাগ (ইআরডি) এ তথ্য জানায়।

এর আগে চলতি বছরের ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ সরকার আনুষ্ঠানিকভাবে সিডিপির কাছে তিন বছর সময় বৃদ্ধির আবেদন জানায়। পরে ৬ এপ্রিল প্রধানমন্ত্রী জাতিসংঘ মহাসচিবের কাছে চিঠি পাঠিয়ে বিষয়টিতে সহযোগিতা কামনা করেন।


সিডিপির মূল্যায়ন প্রতিবেদনে বলা হয়েছে, বাংলাদেশ ইতোমধ্যে এলডিসি উত্তরণের তিনটি প্রধান সূচকে নির্ধারিত সীমা উল্লেখযোগ্যভাবে অতিক্রম করেছে। ফলে নিকট বা মধ্যমেয়াদে এলডিসি মর্যাদা হারানোর ঝুঁকি খুবই কম। তবে বৈশ্বিক অর্থনীতির অস্থিরতা, বিশেষ করে মধ্যপ্রাচ্যের সংকট, জ্বালানি বাজারের অনিশ্চয়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য পরিস্থিতির পরিবর্তন উত্তরণ প্রক্রিয়ায় প্রভাব ফেলতে পারে।

কমিটি আরও উল্লেখ করেছে, বাংলাদেশের প্রণীত ‘স্মুথ ট্রানজিশন স্ট্র্যাটেজি (এসটিএস)’ বাস্তবায়নের উদ্যোগ ইতিবাচক। তাদের মতে, অতিরিক্ত সময় পাওয়া গেলে বৈশ্বিক পরিস্থিতি বিশ্লেষণ করে আরও কার্যকর সংস্কার পরিকল্পনা গ্রহণ এবং উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জ মোকাবিলার প্রস্তুতি নেওয়া সহজ হবে।

একই সঙ্গে এই সময়কে ব্যবহার করে সহজ শর্তে অর্থায়ন, কারিগরি সহায়তা এবং আন্তর্জাতিক বাণিজ্য আলোচনায় সক্ষমতা বাড়ানোর ওপর গুরুত্ব দিয়েছে কমিটি।


তবে সিডিপি সতর্ক করে বলেছে, এই বর্ধিত সময় যেন অভ্যন্তরীণ সংস্কার কার্যক্রমকে ধীর না করে। বিশেষ করে আর্থিক খাতের স্থিতিশীলতা, কর আদায় বৃদ্ধি, অর্থনীতির বহুমুখীকরণ এবং বেসরকারি খাতের প্রতিযোগিতামূলক সক্ষমতা বৃদ্ধিতে দ্রুত অগ্রগতি প্রয়োজন।

কমিটির মতে, এই অতিরিক্ত সময় মূলত একটি “সংস্কার ত্বরান্বিত করার সুযোগ” হিসেবে কাজে লাগানো উচিত।

বাংলাদেশ সরকার সিডিপির এই ইতিবাচক সুপারিশকে স্বাগত জানিয়েছে এবং আশা প্রকাশ করেছে যে আন্তর্জাতিক সহযোগিতা ও চলমান সংস্কারের মাধ্যমে একটি টেকসই ও সফল উত্তরণ নিশ্চিত করা সম্ভব হবে।



Loading...
Loading...

বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: