কম বাজেটেই বক্স অফিসে ঝড় তুলছে হরর সিনেমা ‘অবসেশন’

বিনোদন ডেস্ক

বিনোদন

মার্কিন বক্স অফিসে বড় বাজেটের সিনেমাগুলোকে পেছনে ফেলে চমক দেখাচ্ছে দুইটি কম বাজেটের হরর চলচ্চিত্র। এর মধ্যে একদিকে এ২৪ প্রযোজিত

2026-06-02T13:36:39+00:00
2026-06-02T13:36:39+00:00
  সোমবার, ২৭ জুলাই ২০২৬,
১২ শ্রাবণ ১৪৩৩
 
সোমবার, ২৭ জুলাই ২০২৬
বিনোদন
কম বাজেটেই বক্স অফিসে ঝড় তুলছে হরর সিনেমা ‘অবসেশন’
বিনোদন ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১:৩৬ পিএম 
সংগৃহীত ছবি
মার্কিন বক্স অফিসে বড় বাজেটের সিনেমাগুলোকে পেছনে ফেলে চমক দেখাচ্ছে দুইটি কম বাজেটের হরর চলচ্চিত্র। এর মধ্যে একদিকে এ২৪ প্রযোজিত ‘ব্যাকরুমস’ মুক্তির প্রথম সপ্তাহেই রেকর্ড গড়েছে, অন্যদিকে মাত্র ৭ লাখ ৫০ হাজার ডলারের ‘অবসেশন’ অবিশ্বাস্য গতিতে আয় বাড়িয়ে আলোচনায় এসেছে।

বিশেষ করে পরিচালক কারি বার্কারের ‘অবসেশন’ এখন বক্স অফিসে দ্বিতীয় অবস্থানে রয়েছে। সিনেমাটি মুক্তির পর থেকে প্রতি সপ্তাহে আয়ের ধারাবাহিক বৃদ্ধি ঘটাচ্ছে, যা সাধারণত সিনেমার ক্ষেত্রে দেখা যায় না।

প্রথম সপ্তাহে ছবিটি আয় করে ১৭ মিলিয়ন ডলার, দ্বিতীয় সপ্তাহে ২৩ মিলিয়ন ডলার এবং তৃতীয় সপ্তাহে এসে আয় বেড়ে দাঁড়ায় ২৬.৪ মিলিয়ন ডলারে। তুলনামূলকভাবে বড়দিনের সময় ছাড়া ১৯৮২ সালের ‘ইটি’ সিনেমার পর এ ধরনের ধারাবাহিক আয় বৃদ্ধির ঘটনা খুবই বিরল বলে মনে করছেন বিশ্লেষকরা।

মাত্র ১৫ মিলিয়ন ডলারে ফোকাস ফিচার্স অধিগ্রহণ করা সিনেমাটি ইতিমধ্যেই বিশ্বব্যাপী ১৪৮ মিলিয়ন ডলারের বেশি আয় করেছে। ফলে এটি ২০০৯ সালের ‘প্যারানরমাল অ্যাক্টিভিটি’-এর পর উত্তর আমেরিকায় সবচেয়ে সফল কম বাজেটের হরর ছবিগুলোর একটি হিসেবে বিবেচিত হচ্ছে।

সিনেমাটির গল্পে দেখা যায়, এক হতাশ প্রেমিক রহস্যময় একটি গাছ ধ্বংস করে নিজের ভালোবাসার মানুষকে পাওয়ার চেষ্টা করে। কিন্তু এরপরই তার জীবনে নেমে আসে ভয়াবহ ও অশুভ পরিণতি।

বিশ্লেষকদের মতে, কম বাজেটের হলেও শক্তিশালী গল্প ও দর্শক প্রতিক্রিয়ার কারণে ‘অবসেশন’-এর এই সাফল্যের ধারা আরও কিছুদিন অব্যাহত থাকতে পারে।



  বিষয়:   মার্কিন  বক্স অফিস  সিনেমা  পেছনে  চমক  বাজেট  হরর  চলচ্চিত্র  প্রযোজিত  মুক্তি  রেকর্ড  অবিশ্বাস্য  গতি  আয়  আলোচনা 


Loading...
Loading...

বিনোদন- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: