বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ

ভোরের ডাক ডেস্ক

আইন-আদালত

আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের

2026-06-02T12:26:04+00:00
2026-06-02T12:26:04+00:00
  বুধবার, ২২ জুলাই ২০২৬,
৭ শ্রাবণ ১৪৩৩
 
বুধবার, ২২ জুলাই ২০২৬
আইন-আদালত
বিসিবি নির্বাচন নিয়ে হাইকোর্টে রিট, তফসিল ও ভোটার তালিকা চ্যালেঞ্জ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ২ জুন, ২০২৬, ১২:২৬ পিএম 
সংগৃহীত ছবি
আগামী ৭ জুন বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) পরিচালনা পরিষদ নির্বাচন-২০২৬-এর তফসিল ঘোষণা ও ভোটার তালিকা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। ছয়জন কাউন্সিলর এ রিট দায়ের করেন।

মঙ্গলবার (২ জুন) বিচারপতি ভীষ্মদেব চক্রবর্তী ও বিচারপতি মো. আসিফ হাসানের হাইকোর্ট বেঞ্চে রিট আবেদনের ওপর শুনানি অনুষ্ঠিত হয়।

গত ১৬ মে এক বিজ্ঞপ্তির মাধ্যমে বিসিবি নির্বাচন-২০২৬ এর তফসিল ঘোষণা করে প্রধান নির্বাচন কমিশনারের কার্যালয়। ওই বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ৭ জুন নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেদিনই ফলাফল ঘোষণা করা হবে।

পরদিন ১৭ মে বিকেল চারটায় খসড়া ভোটার তালিকা প্রকাশ করে নির্বাচন কমিশন।

নির্বাচন প্রক্রিয়া অনুযায়ী, সরাসরি ভোটে ২৩ জন পরিচালক নির্বাচিত হবেন। পাশাপাশি জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) মনোনয়নে আরও দুইজন পরিচালক নিয়োগ পাবেন। পরে ২৫ পরিচালকের ভোটে একজন সভাপতি নির্বাচিত হবেন।

বিসিবির পরিচালনা পর্ষদ নির্বাচনের সার্বিক দায়িত্বে রয়েছে সুপ্রিম কোর্টের সিনিয়র আইনজীবী আহসানুল করিমের নেতৃত্বাধীন নির্বাচন কমিশন। কমিশনের অন্য দুই সদস্য হলেন গাজীপুর মহানগরের পুলিশ কমিশনার ইসরাইল হাওলাদার এবং জাতীয় ক্রীড়া পরিষদের পরিচালক ও সহকারী সচিব এ বি এম এহসানুল মামুন।



  বিষয়:   বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)  পরিচালনা  পরিষদ  নির্বাচন  তফসিল ঘোষণা  ভোটার  তালিকা  চ্যালেঞ্জ  হাইকোর্টে  কাউন্সিলর 


Loading...
Loading...

আইন-আদালত- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: