ঈদের আগের দিন যে দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা

অনলাইন ডেস্ক

সারাদেশ

ঈদুল আজহার আগের দিন দল থেকে বহিষ্কারের দুঃসংবাদ পেলেন বরিশালের বানারীপাড়া উপজেলার বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির

2026-05-27T17:11:51+00:00
2026-05-27T17:11:51+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ঈদের আগের দিন যে দুঃসংবাদ পেলেন বিএনপি নেতা
অনলাইন ডেস্ক
বুধবার, ২৭ মে, ২০২৬, ৫:১১ পিএম 
সংগৃহীত ছবি
ঈদুল আজহার আগের দিন দল থেকে বহিষ্কারের দুঃসংবাদ পেলেন বরিশালের বানারীপাড়া  উপজেলার বিএনপির ধর্মবিষয়ক সম্পাদক ও ৫ নম্বর ওয়ার্ড বিএনপির সভাপতি মাওলানা আবু সাঈদ। 

দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বুধবার (২৭ মে) সকালে বানারীপাড়া উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধার সই করা এক পত্রে এ তথ্য জানানো হয়।

বরিশাল জেলা বিএনপির (দক্ষিণ) আহ্বায়ক কমিটির সদস্যসচিব ও স্থানীয় সংসদ সদস্য এস সরফুদ্দিন আহমেদ সান্টুকে ওই পত্রের অনুলিপি দেওয়া হয়েছে।

এদিকে বহিষ্কারের এ ঘটনায় এলাকাজুড়ে মিশ্র প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে। কেউ কেউ বলছেন, বহিষ্কারটা কোরবানির পরের দিনও করা যেত। এ বহিষ্কার যেন কোরবানির আগের দিন দলীয় পদ থেকে তাকে কোরবানি দেওয়া হলো।

এ বিষয়ে উপজেলার লবণসাড়া হালিমা খাতুন আলিম মাদরাসার প্রভাষক বহিষ্কৃত বিএনপি নেতা মাওলানা আবু সাঈদ বলেন, ‘ন্যায়ের পক্ষে থাকায় ও মাদকবিরোধী অবস্থান নেওয়ায় আমাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’ 

উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক রিয়াজ উদ্দিন আহমেদ মৃধা বলেন, ‘মাদকের বিরুদ্ধে প্রধানমন্ত্রী ও স্থানীয় সংসদ সদস্যসহ আমাদের দলের নেতৃবৃন্দের অবস্থান জিরো টলারেন্স। মাওলা আবু সাঈদের অভিযোগ সঠিক নয়, মূলত দলীয় শৃঙ্খলা ভঙ্গ ও অনৈতিক কর্মকাণ্ডে লিপ্ত থাকার অভিযোগে বারবার সতর্ক করার পরেও সংশোধন না হওয়ায় তাকে দল থেকে বহিষ্কার করা হয়েছে।’


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: