শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ

চট্টগ্রাম ব্যুরো

সারাদেশ

বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগে

2026-05-26T20:08:52+00:00
2026-05-26T20:29:45+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
শাহ আমানত বিমানবন্দরে ফ্লাইট বিপর্যয়, যাত্রীদের দুর্ভোগ
চট্টগ্রাম ব্যুরো
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৮:০৮ পিএম  আপডেট: ২৬.০৫.২০২৬ ৮:২৯ পিএম
সংগৃহীত ছবি
বৈরী আবহাওয়ার কারণে চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একাধিক আন্তর্জাতিক ও অভ্যন্তরীণ ফ্লাইট বাতিল এবং বিলম্বিত হয়েছে। এতে যাত্রীদের দুর্ভোগে পড়তে হয়।

বিমানবন্দর সূত্র জানায়, মঙ্গলবার (২৬ মে) বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট মদিনা থেকে চট্টগ্রামের পরিবর্তে সকাল ৯টা ৪০ মিনিটে ডাইভার্ট হয়ে ঢাকায় অবতরণ করে। পরে দুপুর ২টা ১ মিনিটে ফ্লাইটটি চট্টগ্রামে যায়। এরপর বিকেল ৩টা ২০ মিনিটে অভ্যন্তরীণ ফ্লাইট হিসেবে  ঢাকার উদ্দেশ্যে প্রায় সাড়ে চার ঘণ্টা বিলম্বে বিকেল ৩টা ৯ মিনিটে ছেড়ে যায়। 

অন্যদিকে ইউএস-বাংলা এয়ারলাইনসের ঢাকা-চট্টগ্রাম-ঢাকা রুটের একটি ফ্লাইট বাতিল করা হয়েছে। এ ছাড়া, ফ্লাই দুবাইয়ের চট্টগ্রাম-দুবাই রুটের একটি ফ্লাইট প্রায় ৩ ঘণ্টা বিলম্বে দুপুর ১২টা ১৬ মিনিটে চট্টগ্রাম ছেড়ে যায়।

বিষয়টি নিশ্চিত করে শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, বৈরী আবহাওয়ার কারণেই এসব ফ্লাইটের সময়সূচিতে পরিবর্তন  এসেছে। যাত্রীদের সার্বিক সহযোগিতা দিতে বিমানবন্দর কর্তৃপক্ষ কাজ করছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: