নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক

মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা

সারাদেশ

নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬

2026-05-26T19:14:40+00:00
2026-05-26T19:14:40+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
নওগাঁয় কিশোরীকে ধর্ষণের অভিযোগে যুবক আটক
মহাদেবপুর (নওগাঁ) সংবাদদাতা
মঙ্গলবার, ২৬ মে, ২০২৬, ৭:১৪ পিএম 
সংগৃহীত ছবি
নওগাঁর মহাদেবপুরে ১৪ বছরের এক কিশোরীকে ধর্ষণের অভিযোগে গোবিন্দ পাহান (২৭) নামের এক যুবককে আটক করেছে থানা পুলিশ। মঙ্গলবার (২৬ মে) ভোর রাতে মামলা হলে ভোরেই অভিযান চালিয়ে তাকে আটক করে থানা পুলিশ।

আটককৃত গোবিন্দ পাহান উপজেলার স্বরূপপুর আদর্শ গ্রামের মৃত লালদো পাহানের ছেলে। পুলিশ ও স্থানীয় সূত্র  জানায়, মঙ্গলবার (১৯ মে) দুপুর অনুমান ১টার দিকে ভিকটিমের বাবা-মা পার্শ্ববর্তী গ্রামে ধান কাটতে যায়। এসময় তাকে বাড়িতে একা পেয়ে গোবিন্দ পাহান ভিকটিমকে ফুসলিয়ে ও ভয় ভীতি দেখিয়ে তার ইচ্ছার বিরুদ্ধে ধর্ষণ করে। উক্ত ঘটনাটি পরবর্তীতে তার মা-বাবা বাড়িতে এলে মাসহ অন্যান্যদের বলে দেয় ভুক্তভোগী ওই কিশোরী। পরে এ বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসার চেষ্টা করে ব্যর্থ হয়ে ভুক্তভোগী ওই কিশোরীর বাবা বাদী হয়ে গতরাতে থানায় মামলা করেন। মামলার পর অভিযান চালিয়ে মঙ্গলবার ভোরে গোবিন্দ পাহানকে আটক করে থানা পুলিশ।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মহাদেবপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. ওমর ফারুক বলেন, ভিকটিমের বাবার অভিযোগের প্রেক্ষিতে নিয়মিত মামলা রুজুর পর এজাহারনামীয় আসামিকে আটক করা হয়েছে। ভিকটিমের মেডিক্যাল পরীক্ষাসহ অন্যান্য আইনানুগ কার্যক্রম অব্যাহত আছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: