খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

বাগেরহাট প্রতিনিধি

সারাদেশ

বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন।বুধবার (২০ মে) সকালে চুলকাঠির ভট্ট বালিঘাটায় এলাকায় এ দূর্ঘটনা ঘটে

2026-05-20T13:49:43+00:00
2026-05-20T13:49:43+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
খুলনা-মোংলা মহাসড়কে ট্রাক মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ৩
বাগেরহাট প্রতিনিধি
বুধবার, ২০ মে, ২০২৬, ১:৪৯ পিএম 
সংগৃহীত ছবি
বাগেরহাটের খুলনা-মোংলা মহাসড়কে মোটরসাইকেল-ট্রাকের মুখোমুখি সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। 

বুধবার (২০ মে) সকালে চুলকাঠির ভট্ট বালিঘাটায় এলাকায় এ দূর্ঘটনা ঘটে । 

নিহতদের মধ্যে আব্দুল কাদের নামের একজনের নাম পাওয়া গেছে। তিনি বাগেরহাটের ফকিরহাট উপজেলার জাড়িয়া ভবনা এলাকার বাসিন্দা। তিনি মটর সাইকেল ড্রাইভার ছিলেন ।

কাটাখালী হাইওয়ে থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ জাফর আহমেদ জানান, মোংলা থেকে মোটরসাইকেল যোগে তিন আরোহী খুলনার উদ্দেশ্যে যাচ্ছিল। বিপরীত দিক থেকে আসা ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়।মোটরসাইকেলটি ট্রাকের নিচে চলে যায়।  

এ সময় ঘটনাস্থলে একজন নিহত হয়। আহত দুজনকে ফায়ার সার্ভিস সদস্যরা উদ্ধার করে বাগেরহাট জেলা হাসপাতালে আনা হলে তাদের দুজনকে মৃত্যু ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক । 

বাগেরহাট ২৫০ শয্যা হাসপাতালের জরুরী বিভাগের চিকিৎসক ডা. এজাজুল ইসলাম জানান, দুই পুরুষকে মৃত অবস্থায় হাসপাতালে নিয়ে এসেছে ফায়ার সার্ভিস। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়। তবে তাদের নাম পরিচয় পাওয়া যায় নি।

বাগেরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স স্টেশনের সিনিয়র স্টেশন অফিসার শেখ মামুনুর রাশিদ জানান, গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে দুই জনকে হাসপাতালে আনা হয়। তবে হাসপাতালে পৌছানোর আগেই তাদের মৃত্যু হয়।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: