ডুয়েট ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা

অনলাইন ডেস্ক

শিক্ষা

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসটি শাটডাউনের ঘোষণা দিয়েছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে

2026-05-19T18:50:23+00:00
2026-05-19T18:51:46+00:00
  রবিবার, ৫ জুলাই ২০২৬,
২১ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ৫ জুলাই ২০২৬
শিক্ষা
ডুয়েট ক্যাম্পাস ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা
অনলাইন ডেস্ক
মঙ্গলবার, ১৯ মে, ২০২৬, ৬:৫০ পিএম  আপডেট: ১৯.০৫.২০২৬ ৬:৫১ পিএম
সংগৃহীত ছবি
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট) নবনিযুক্ত উপাচার্যের বিরুদ্ধে আন্দোলনরত শিক্ষার্থীরা ক্যাম্পাসটি শাটডাউনের ঘোষণা দিয়েছে। এতে কার্যত অচল হয়ে পড়েছে গাজীপুরে অবস্থিত ডুয়েট ক্যাম্পাসের সকল কার্যক্রম।

নিয়োগ বিজ্ঞপ্তির পাঁচ দিন পেরিয়ে গেলেও আন্দোলনের মুখে এখনো ক্যাম্পাসে প্রবেশ করতে পারেননি ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (ডুয়েট)-এর নবনিযুক্ত উপাচার্য অধ্যাপক মোহাম্মদ ইকবাল। 

গত বৃহস্পতিবার শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) অধ্যাপক মোহাম্মদ ইকবালকে ডুয়েটের নতুন উপাচার্য হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে সরকার।

এদিকে নিজ ক্যাম্পাস থেকে উপাচার্য নিয়োগের দাবিতে আন্দোলন অব্যাহত রেখেছে ডুয়েটের শিক্ষার্থীরা। দাবি আদায় না হওয়া পর্যন্ত গাজীপুরে অবস্থিত বিশ্ববিদ্যালয়টি ‘কমপ্লিট শাটডাউন’ ঘোষণা করেন আন্দোলনকারীরা।

মঙ্গলবার (১৯ মে) আন্দোলনকারীদের পক্ষে পুরকৌশল বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থী হাসানুর রহমান বলেন, ‘আমাদের তিন দফা দাবি আদায় না হওয়া পর্যন্ত কমপ্লিট শাটডাউন ঘোষণা করছি।’ 

একই দাবিতে গতকাল সোমবার আন্দোলনকারী শিক্ষার্থীরা ব্লকেড কর্মসূচি পালন করেন। 

মঙ্গলবার সকাল থেকে শিক্ষার্থীরা ক্যাম্পাসে সভা-সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করেন, যা দুপুর পর্যন্ত অব্যাহত থাকে। এসময় বিভিন্ন বিভাগের শিক্ষার্থীরা অংশ নিয়ে অভ্যন্তরীণ শিক্ষক থেকে উপাচার্য নিয়োগের দাবিতে স্লোগান দেন। 

দুপুরের পর নবনিযুক্ত উপাচার্য ক্যাম্পাসে আসছেন- এমন খবর ছড়িয়ে পড়লে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে জড়ো হন। এ সময় তারা ‘দাবি মোদের একটাই, ডুয়েট থেকে ভিসি চাই’, ‘বহিরাগত ভিসি মানি না’-সহ বিভিন্ন স্লোগান দিতে থাকেন। 

ডুয়েটের রেজিস্ট্রার অধ্যাপক আবু তৈয়ুব জানিয়েছেন, নতুন উপাচার্য নিয়োগের প্রক্রিয়া সম্পন্ন হয়েছে। 

উদ্ভুত পরিস্থিতি প্রসঙ্গে তিনি বলেন, দফায় দফায় শিক্ষার্থীদের সঙ্গে যোগাযোগ করছি। তাদেরকে বুঝানোর চেষ্টা করছি। অচিরেই এই সংকট দূর হবে।

এর আগে গত রবিবার ত্রিমুখী সংঘর্ষে রণক্ষেত্রে পরিণত হয় ডুয়েট। ওই ঘটনায় ১৮ জনের বেশি শিক্ষার্থী আহত হন, যার মধ্যে অন্তত ১২ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হন। একই সঙ্গে আন্দোলনকারীরা বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকে তালা ঝুলিয়ে দেন তারা। এতে বিশ্ববিদ্যালয়ের সার্বিক কার্যক্রমে অচলাবস্থার সৃষ্টি হয়েছে।
 
এদিকে সংঘর্ষের ঘটনায় অজ্ঞাতনামা ২০০ থেকে ২৫০ জনকে আসামি করে একটি মামলা করেছে পুলিশ। 


  বিষয়:   ডুয়েট ক্যাম্পাস  কমপ্লিট শাটডাউন  ঘোষণা 


Loading...
Loading...

শিক্ষা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: