ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২

ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা

সারাদেশ

ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একই স্থানে গত তিন দিনে একের পর এক দুর্ঘটনায় মৃতের

2026-05-18T11:47:47+00:00
2026-05-18T11:47:47+00:00
  বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬,
২১ জ্যৈষ্ঠ ১৪৩৩
 
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৪ জুন ২০২৬
সারাদেশ
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
ভাঙ্গা (ফরিদপুর) সংবাদদাতা
সোমবার, ১৮ মে, ২০২৬, ১১:৪৭ এএম 
ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে দুই ট্রাকের সংঘর্ষে নিহত ২
ফরিদপুরের ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে আবারও ভয়াবহ সড়ক দুর্ঘটনায় দুইজন নিহত হয়েছেন। একই স্থানে গত তিন দিনে একের পর এক দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ছয়জনে।

রোববার শেষরাতের দিকে ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়ের বগাইল টোলপ্লাজা সংলগ্ন আতাদী ফ্লাইওভারের ওপর এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ ও ফায়ার সার্ভিস সূত্রে জানা গেছে, যশোর থেকে ঢাকাগামী গাছের চারা বোঝাই একটি মিনি ট্রাকের চাকা হঠাৎ ফেটে গেলে সেটি সড়কে দাঁড়িয়ে পড়ে। এ সময় পেছন থেকে আসা মাছবোঝাই আরেকটি মিনি ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে দাঁড়িয়ে থাকা ট্রাকটিকে সজোরে ধাক্কা দেয়।

সংঘর্ষে পেছনের ট্রাকটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলেই চালক শামীম হোসেন নিহত হন। গুরুতর আহত অবস্থায় হেলপারকে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক তাকেও মৃত ঘোষণা করেন।

দুর্ঘটনার পর কিছু সময়ের জন্য এক্সপ্রেসওয়েতে যান চলাচল ব্যাহত হয়। পরে হাইওয়ে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা উদ্ধার কাজ শেষ করে যান চলাচল স্বাভাবিক করেন।

পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় জড়িত দুটি ট্রাক জব্দ করা হয়েছে। নিহতদের মরদেহ পরিবারের কাছে হস্তান্তরের প্রক্রিয়া চলছে।

স্থানীয়দের অভিযোগ, একই স্থানে বারবার একই ধরনের দুর্ঘটনা ঘটলেও কার্যকর নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়নি। বিশেষ করে চাকা ফেটে যানবাহন থেমে গেলে দ্রুত সতর্ক সংকেত বা নিরাপত্তা ব্যবস্থা না থাকায় প্রাণহানির ঘটনা বাড়ছে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: