ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন পরবর্তী সময়ে দেশে ভোটার বেড়েছে ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন।
আজ বৃহস্পতিবার (১৪ মে) নির্বাচন কমিশনের (ইসি) জাতীয় পরিচয় নিবন্ধন অনুবিভাগের মহাপরিচালক এএইচ এম আনোয়ার পাশা সংবাদমাধ্যমকে এ তথ্য জানিয়েছেন।
তিনি জানান, ২০২৫ সালের ১৯ নভেম্বর থেকে এ পর্যন্ত ভোটার বাড়ল ৬ লাখ ২৮ হাজার ৫৭ জন। আগে ছিল ১২ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ১৮৩ জন ভোটার। সব মিলিয়ে দেশে ভোটার এখন ১২ কোটি ৮৩ লাখ ২৩ হাজার ২৪০ জন।
ইসির তথ্য অনুযায়ী, দেশে মোট ভোটারের মধ্যে পুরুষ ভোটার ৬ কোটি ৫২ লাখ ১২ হাজার ৭৩১ জন, নারী ভোটার ৬ কোটি ৩১ লাখ ৯ হাজার ২৬৬ জন এবং হিজড়া ভোটার এক হাজার ২৪৩ জন।
নির্বাচন কমিশনের হালনাগাদ তথ্যে দেখা গেছে, এই বৃদ্ধির হার ০.৫ শতাংশ।