জমকালো আয়োজনে ১৯ বছরে পদার্পণ করল জ্যামস গ্রুপ

অনলাইন ডেস্ক

অর্থ ও বাণিজ্য

দেশের আবাসন শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ ১৮ বছর পূর্ণ করে ১৯ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলার সাফল্য, অর্জন

2026-05-09T19:32:36+00:00
2026-05-09T19:32:36+00:00
 
  রবিবার, ১০ মে ২০২৬,
২৭ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
রবিবার, ১০ মে ২০২৬
অর্থ ও বাণিজ্য
জমকালো আয়োজনে ১৯ বছরে পদার্পণ করল জ্যামস গ্রুপ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৭:৩২ পিএম 
রাতের ডিনার এবং সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে এই বর্ণাঢ্য আয়োজনের সমাপ্তি ঘটে
দেশের আবাসন শিল্পের অন্যতম শীর্ষ প্রতিষ্ঠান জ্যামস গ্রুপ ১৮ বছর পূর্ণ করে ১৯ বছরে পদার্পণ করেছে। দীর্ঘ পথচলার সাফল্য, অর্জন এবং ভবিষ্যৎ পরিকল্পনাকে সামনে রেখে রাজধানীর জলসিঁড়ি সেন্ট্রাল গল্ফ ক্লাবে আয়োজন করা হয় এক বর্ণাঢ্য প্রতিষ্ঠাবার্ষিকী অনুষ্ঠান।

শনিবার (৯ মে) সন্ধ্যায় অনুষ্ঠিত এ আয়োজনে দেশের রিয়েল এস্টেট খাতের শীর্ষস্থানীয় ব্যক্তিবর্গ, বিশিষ্ট ব্যবসায়ী, বিভিন্ন স্বনামধন্য ব্যাংকের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন। প্রাণবন্ত এই আয়োজন যেন আবাসন শিল্পের এক মিলনমেলায় পরিণত হয়।

অনুষ্ঠানের শুরুতেই বিভিন্ন ব্যাংক ও সহযোগী প্রতিষ্ঠানের পক্ষ থেকে জ্যামস গ্রুপকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। পরে প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটেন জ্যামস গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মাদ শাহাদাত হোসাইন। এ সময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জ্যামস গ্রুপ–এর ব্যবস্থাপনা পরিচালক রিয়াদ খন্দকার।

অনুষ্ঠানে বক্তব্য দিতে গিয়ে মোহাম্মাদ শাহাদাত হোসাইন গ্রাহক, বিনিয়োগকারী ও শুভানুধ্যায়ীদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। 

তিনি বলেন, “১৮ বছরের এই দীর্ঘ যাত্রায় মানুষের আস্থা ও ভালোবাসাই আমাদের মূল শক্তি। ভবিষ্যতে আমরা আরও আধুনিক, নান্দনিক ও মানসম্মত আবাসন প্রকল্প উপহার দিতে বদ্ধপরিকর।”

তিনি আরও জানান, দেশের আবাসন খাতে নতুন দিগন্ত উন্মোচনের লক্ষ্য নিয়ে জ্যামস গ্রুপ ও প্যাট্রন গ্রুপ যৌথভাবে একটি মেগা প্রজেক্ট হাতে নিতে যাচ্ছে। অনুষ্ঠানে এই জয়েন্ট ভেঞ্চার প্রকল্পের প্রাথমিক ঘোষণা দেওয়া হয়। সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন, প্রকল্পটি বাস্তবায়িত হলে দেশের রিয়েল এস্টেট শিল্পে নতুন মাত্রা যুক্ত হবে।

জ্যামস গ্রুপের প্রতিষ্ঠাবার্ষিকীর এ আয়োজন শুধু একটি উদযাপন নয়, বরং ভবিষ্যতের আরও বড় পরিকল্পনা ও সম্ভাবনার বার্তাও বহন করেছে বলে মনে করছেন উপস্থিত অতিথিরা।


Loading...
Loading...

অর্থ ও বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: