দুই দফা বৃদ্ধির পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ

ভোরের ডাক ডেস্ক

অর্থ ও বাণিজ্য

দেশের বাজারে গত বৃহস্পতিবার আরেক দফা বাড়ানো হয়েছে সোনার দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি

2026-05-09T10:31:48+00:00
2026-05-09T10:31:48+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
অর্থ ও বাণিজ্য
দুই দফা বৃদ্ধির পর আজ যে দামে বিক্রি হচ্ছে স্বর্ণ
ভোরের ডাক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১০:৩১ এএম 
সংগৃহীত ছবি
দেশের বাজারে গত বৃহস্পতিবার আরেক দফা বাড়ানো হয়েছে সোনার দাম। ভরিতে ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। 

বৃহস্পতিবার (৮ মে) সকাল ১০টা থেকে এই নতুন দাম কার্যকর হয়েছে। এর পর থেকে সোনার দাম আর না বাড়ায় বা না কমায় শনিবার (৯ মে) ও একই দামে সোনা বিক্রি হচ্ছে।

নতুন দাম অনুযায়ী, দেশের বাজারে প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেটের সোনার দাম পড়বে ২ লাখ ৪৪ হাজার ৭১১ টাকা। 
এ ছাড়া ২১ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ৩৩ হাজার ৫৭২ টাকা, ১৮ ক্যারেটের প্রতি ভরি ২ লাখ ২১৩ টাকা এবং সনাতন পদ্ধতির প্রতি ভরি সোনার দাম ১ লাখ ৬৩ হাজার ৬৩ টাকা নির্ধারণ করা হয়েছে।

এর আগে গত বুধবার সকালে দেশের বাজারে সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। 

সে সময় ভরিতে ২ হাজার ১৫৮ টাকা বাড়িয়ে ২২ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ লাখ ৪২ হাজার ৪৯৫ টাকা নির্ধারণ করেছিল সংগঠনটি। তবে এক দিনের ব্যবধানেই বৃহস্পতিবার আবারও দাম বাড়ানোর সিদ্ধান্ত নেয় বাজুস। 

মূলত আন্তর্জাতিক বাজারে সোনার দাম বৃদ্ধি এবং স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ার কারণে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানানো হয়েছে।




Loading...
Loading...

অর্থ ও বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: