একদিন পরই বাড়ল সোনার দাম

ভোরের ডাক ডেস্ক

অর্থ ও বাণিজ্য

কমানোর একদিন পরেই সোনার দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮

2026-05-06T11:30:16+00:00
2026-05-06T11:30:16+00:00
 
  বুধবার, ৬ মে ২০২৬,
২৩ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বুধবার, ৬ মে ২০২৬
অর্থ ও বাণিজ্য
একদিন পরই বাড়ল সোনার দাম
ভোরের ডাক ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ মে, ২০২৬, ১১:৩০ এএম   (ভিজিট : ২৪)
সংগৃহীত ছবি
কমানোর একদিন পরেই সোনার দাম বাড়ানোর ঘোষণা দিলো বাংলাদেশ জুয়েলার্স সমিতি (বাজুস)। প্রতি ভরি সোনার দাম সর্বোচ্চ ২ হাজার ২৫৮ টাকা পর্যন্ত বাড়ানো হয়েছে। এতে করে ভালো মানের (২২ ক্যারেট) সোনার ভরি আবার বেড়ে দুই লাখ ৪২ হাজার টাকায় উঠেছে। মঙ্গলবার (৫ মে) যা ছিল দুই লাখ ৪০ হাজার ৩৩৭ টাকা।

বুধবার (৬ মে) সকালে এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে বাজুস। নতুন এ দাম আজ সকাল ১০টা থেকেই কার্যকর হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের (পিওর গোল্ড) মূল্য বেড়েছে। ফলে সার্বিক পরিস্থিতি বিবেচনায় স্বর্ণের নতুন দাম নির্ধারণ করা হয়েছে। 

নতুন দর অনুযায়ী, প্রতি ভরি (১১.৬৬৪ গ্রাম) ২২ ক্যারেট হলমার্ককৃত স্বর্ণের দাম দাঁড়িয়েছে ২,৪২,৪৮১ টাকা (প্রতি গ্রাম ২০,৭৯০ টাকা)। এছাড়া ২১ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ২,৩১,৪৭১ টাকা (প্রতি গ্রাম ১৯,৮৪৫ টাকা) এবং ১৮ ক্যারেট স্বর্ণের দাম প্রতি ভরি ১,৯৮,৩৯৬ টাকা (প্রতি গ্রাম ১৭,০১০ টাকা) নির্ধারণ করা হয়েছে। সনাতন পদ্ধতির স্বর্ণালঙ্কারের ক্ষেত্রে প্রতি ভরি দাম পড়বে ১,৬১,৬১০ টাকা (প্রতি গ্রাম ১৩,৮৫৫ টাকা)।

স্বর্ণের পাশাপাশি রূপার দামও পুনর্নির্ধারণ করেছে বাজুস। এখন থেকে ২২ ক্যারেট রূপার অলঙ্কার প্রতি ভরি ৫,৬৫৭ টাকা (প্রতি গ্রাম ৪৮৫ টাকা) দরে বিক্রি হবে। ২১ ক্যারেট রূপার দাম ভরিপ্রতি ৫,৩৬৫ টাকা (প্রতি গ্রাম ৪৬০ টাকা), ১৮ ক্যারেট রূপা ৪,৬০৭ টাকা (প্রতি গ্রাম ৩৯৫ টাকা) এবং সনাতন পদ্ধতির রূপা ৩,৪৪১ টাকা (প্রতি গ্রাম ২৯৫ টাকা) দরে পাওয়া যাবে।

বাজুস আরও স্পষ্ট করেছে যে, অলঙ্কার কেনার ক্ষেত্রে এই নির্ধারিত মূল্যের সঙ্গে ক্রেতাকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাট বাধ্যতামূলকভাবে প্রদান করতে হবে। এছাড়া অলঙ্কারের নকশা ও কারুকাজ ভেদে আলাদা মজুরি প্রযোজ্য হবে। পরবর্তী সিদ্ধান্ত না আসা পর্যন্ত দেশের সকল জুয়েলারী প্রতিষ্ঠানে এই নতুন বিক্রয় মূল্য বলবৎ থাকবে।



Loading...
Loading...

অর্থ ও বাণিজ্য- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: