দেশে আবারও ভূমিকম্প অনুভূত

জাতীয়

ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন

2026-05-09T16:50:57+00:00
2026-05-09T16:50:57+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
জাতীয়
দেশে আবারও ভূমিকম্প অনুভূত
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:৫০ পিএম 
ফাইল ছবি
ভারতের আসাম রাজ্যের দক্ষিণ সালমারা মানকাচার এলাকায় ৪ দশমিক ৪ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে। এর প্রভাবে বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলা, বিশেষ করে রংপুর অঞ্চলেও কম্পন অনুভূত হয়েছে।

শনিবার (৯ মে) দুপুর ২টা ৪০ মিনিটে  উত্তরের বিভিন্ন জেলায় এটি অনুভূত হয়। 

অগ্ন্যুৎপাত ও ভূমিকম্প বিষয়ক ওয়েবসাইট ভলকানো ডিসকভারি জানিয়েছে, শনিবার স্থানীয় সময় দুপুর ২টা ৪০ মিনিটে ভূমিকম্পটি সংঘটিত হয়। ভূমিকম্পের উৎপত্তিস্থল ছিল আসামের ধুবরি শহর থেকে প্রায় ৩৪ কিলোমিটার দূরে দক্ষিণ সালমারা মানকাচার এলাকায়।

প্রাথমিক তথ্য অনুযায়ী, ভূমিকম্পটির গভীরতা এখনো নিরূপণ করা সম্ভব হয়নি। তবে এটি অগভীর ধরনের ভূমিকম্প ছিল বলে ধারণা করা হচ্ছে। সাধারণত অগভীর ভূমিকম্প উৎপত্তিস্থলের কাছাকাছি এলাকায় বেশি অনুভূত হয়।

ভূমিকম্পের পর বাংলাদেশের উত্তরাঞ্চলের বিভিন্ন জেলার মানুষ কম্পন অনুভব করার কথা জানিয়েছেন। অনেকেই সামাজিক যোগাযোগমাধ্যমে আতঙ্ক ও অভিজ্ঞতার কথা শেয়ার করেন। তবে এখন পর্যন্ত কোনো হতাহত বা ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।

বিশেষজ্ঞরা জানিয়েছেন, সীমান্তবর্তী এলাকায় ভূমিকম্পের প্রভাব অনুভূত হওয়া স্বাভাবিক ঘটনা। পরিস্থিতি পর্যবেক্ষণে রাখা হয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: