ঈদ সামনে রেখে হিলি বাজারে বেড়েছে মসলার বিক্রি

দিনাজপুর প্রতিবেদক

সারাদেশ

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় দিনাজপুরের হিলি বাজারে জমে উঠেছে মসলার বেচাকেনা। কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি

2026-05-09T12:56:19+00:00
2026-05-09T12:56:19+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
সারাদেশ
ঈদ সামনে রেখে হিলি বাজারে বেড়েছে মসলার বিক্রি
দিনাজপুর প্রতিবেদক
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ১২:৫৬ পিএম 

পবিত্র ঈদুল আজহা ঘনিয়ে আসায় দিনাজপুরের হিলি বাজারে জমে উঠেছে মসলার বেচাকেনা। কোরবানির ঈদ উপলক্ষে দেশের বিভিন্ন এলাকা থেকে পাইকারি ও খুচরা ক্রেতারা ভিড় করছেন এই বাজারে। বিশেষ করে এলাচ, জিরা, গোলমরিচ, লবঙ্গ, দারুচিনিসহ বিভিন্ন ধরনের মসলার চাহিদা বেড়েছে কয়েকগুণ।

শনিবার সকালে হিলি বাজার ঘুরে দেখা যায়, সকাল থেকেই বিভিন্ন মসলার দোকানে ক্রেতাদের ভিড়। কেউ পরিবারের ঈদের রান্নার জন্য প্রয়োজনীয় মসলা কিনছেন, আবার কেউ ব্যবসায়িক প্রয়োজনে পাইকারি দামে বড় পরিমাণে পণ্য সংগ্রহ করছেন।

ব্যবসায়ীরা জানান, ভারত থেকে নিয়মিত মসলা আমদানি অব্যাহত থাকায় গত বছরের তুলনায় এবার বেশিরভাগ মসলার দাম কিছুটা কম রয়েছে। ফলে সাধারণ ক্রেতারা যেমন স্বস্তিতে রয়েছেন, তেমনি ব্যবসায়ীরাও ভালো বিক্রি পাচ্ছেন।

স্থানীয় এক মসলা ব্যবসায়ী জানান, গত বছরের তুলনায় এবার সাদা এলাচ, কালো এলাচ, লবঙ্গ ও জিরার দাম উল্লেখযোগ্যভাবে কমেছে। বর্তমানে গোলমরিচ, জিরা ও লবঙ্গের বাজারও স্থিতিশীল রয়েছে।

রাজশাহী থেকে আসা এক ক্রেতা বলেন, হিলি বন্দর দিয়ে সরাসরি ভারতীয় মসলা আসায় এখানকার বাজারে তুলনামূলক কম দামে ভালো মানের পণ্য পাওয়া যায়। তাই প্রতি ঈদেই তিনি এখান থেকে মসলা কিনে থাকেন।

স্থানীয় গৃহিণীরাও বলছেন, গতবারের তুলনায় এবার মসলার দাম কম থাকায় ঈদের বাজার করতে কিছুটা স্বস্তি মিলেছে। বিশেষ করে রান্নার প্রয়োজনীয় এলাচ, জিরা ও লবঙ্গের দাম কম থাকায় সংসারের ব্যয়ও কমবে।

বাজার সংশ্লিষ্টরা আশা করছেন, ভারত থেকে আমদানি স্বাভাবিক থাকলে ঈদের আগ পর্যন্ত বাজার স্থিতিশীল থাকবে এবং সামনে আরও বেচাকেনা বাড়বে।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: