চমক দেখেছেন কৃষক আলী আজম

ধামরাই (ঢাকা) সংবাদদাতা

সারাদেশ

ধানের জমি আইল সাধারণত অব্যবহারিত পড়ে থাকে। তবে এই আইলকে কাজে লাগিয়ে বাড়তি আয়ের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ও সেই

2026-05-09T16:27:03+00:00
2026-05-09T16:27:03+00:00
 
  শনিবার, ৯ মে ২০২৬,
২৬ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শনিবার, ৯ মে ২০২৬
সারাদেশ
ধানের আইলে মরিচ চাষ
চমক দেখেছেন কৃষক আলী আজম
ধামরাই (ঢাকা) সংবাদদাতা
প্রকাশ: শনিবার, ৯ মে, ২০২৬, ৪:২৭ পিএম 

ধানের জমি আইল সাধারণত অব্যবহারিত পড়ে থাকে। তবে এই আইলকে কাজে লাগিয়ে বাড়তি আয়ের নতুন দৃষ্টান্ত স্থাপন করেছেন ও সেই সাথে এলাকায় চমক সৃষ্টি করেছেন। সে হচ্ছে ধামরাই উপজেলা সানোড়া ইউনিয়নের শূলধন এলাকার কৃষক আলী আজম। 

বোরো ধান জমিতে আইলে মরিচ চাষ করে তিনি পেয়েছেন উল্লেখযোগ্য সাফল্য। তার এই উদ্যোগ দেখে এলাকার আরো কৃষক আগ্রহী উঠছেন।

ধামরাই উপজেলার কৃষি অফিসের সহযোগিতায় 'পাটনার' প্রকল্প আওতায় আলী আজম ও সিরাজ উদ্দিন এই উদ্যোগ গ্রহণ করেন। ধানের পাশাপাশি আইলে মরিচ চাষের ফলে জমির ফাঁকা জায়গার সঠিক  ব্যবহৃত হচ্ছে, পাশাপাশি বাড়ছে  অতিরিক্ত আয়। 

ইতিমধ্যে তার মরিচ গাছে ভালো ফলন এসেছে। এ পর্যন্ত প্রায় তিন থেকে চার হাজার টাকার মরিচ  বিক্রি করেছেন তিনি। মৌসুমে শেষে আর ও প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা মরিচ বিক্রির আশা করছেন এই কৃষক।

কৃষক আলী আজম বলেন ধানের আইল খালি থাকতো। কৃষি  অফিসের পরামর্শে এখানে মরিচ চাষ শুরু করি। এখন ভালো ফলন পাচ্ছি। ইতিমধ্যে কিছুি বিক্রি করেছি, সামনে আরো ভালো বিক্রি আশা করছি। এছাড়া বিভিন্ন সবজিও চাষ করে থাকি। 

উপজেলা কৃষি কর্মকর্তা আরিফুর রহমান বলেন, পার্টনার প্রকল্পের মাধ্যমে কৃষকদের উদ্বুদ্ধ করা হচ্ছে।এতে নতুন প্রযুক্তি ব্যবহার করা হয়েছে। ধানের আইলে মরিচ সহ বিভিন্ন সবজি চাষ করলে কৃষকরা অতিরিক্ত আয় করতে পারেন। এতে জমির কিছু সর্বোচ্চ ব্যবহার নিশ্চিত হয় এবং কৃষকদের আর্থিক অবস্থা উন্নতি ঘটে। এছাড়া ধানের জমিতে এই পদ্ধতি চাষ করলে ইঁদুরের উৎপাত থাকবে না।


Loading...
Loading...

সারাদেশ- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: