মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশাবাদ

ভোরের ডাক ডেস্ক

রাজনীতি

প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাসধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।তিনি জানান,

2026-05-05T16:13:16+00:00
2026-05-05T16:13:16+00:00
  মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬,
২৩ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ৭ জুলাই ২০২৬
রাজনীতি
মির্জা আব্বাসের শারীরিক অবস্থার উন্নতি, দ্রুত দেশে ফেরার আশাবাদ
ভোরের ডাক ডেস্ক
মঙ্গলবার, ৫ মে, ২০২৬, ৪:১৩ পিএম 
প্রবীণ রাজনীতিবিদ ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস ধীরে ধীরে সুস্থ হয়ে উঠছেন বলে জানিয়েছেন তার স্ত্রী আফরোজা আব্বাস।

তিনি জানান, বর্তমানে আগের তুলনায় অনেকটাই ভালো আছেন মির্জা আব্বাস। চিকিৎসকদের পরামর্শ অনুযায়ী চিকিৎসা ও পুনর্বাসন প্রক্রিয়া চলমান রয়েছে এবং সম্পূর্ণ সুস্থ হয়ে শিগগিরই দেশে ফেরার আশা করা হচ্ছে।

পরিবার সূত্রে জানা গেছে, মাথায় সফল অস্ত্রোপচারের পর তিনি এখন মালয়েশিয়ার একটি হাসপাতালে চিকিৎসাধীন আছেন। এর আগে সিঙ্গাপুর-এ তার অস্ত্রোপচার সম্পন্ন হয়। বর্তমানে তিনি শঙ্কামুক্ত এবং সুস্থতার পথে রয়েছেন। তবে পুরোপুরি সুস্থ হতে আরও কিছুটা সময় লাগতে পারে বলে চিকিৎসকরা জানিয়েছেন।

স্ত্রী আফরোজা আব্বাস দেশবাসী ও দলীয় নেতাকর্মীদের কাছে স্বামীর সুস্থতার জন্য দোয়া কামনা করেছেন এবং সবার ভালোবাসা ও সমর্থনের জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছেন।

পরিবারের পক্ষ থেকে আরও জানানো হয়, আগামী এক থেকে দুই সপ্তাহের মধ্যে মির্জা আব্বাস নিজেই একটি ভিডিও বার্তার মাধ্যমে সবার সঙ্গে যোগাযোগ করবেন। চিকিৎসা ও প্রয়োজনীয় থেরাপি শেষ করে দ্রুত দেশে ফেরার পরিকল্পনাও রয়েছে তার।


Loading...
Loading...

রাজনীতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: