খাল খননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: শ্রমমন্ত্রী

সিলেট জেলা সংবাদদাতা

জাতীয়

শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল খননের মাধ্যমে এ অঞ্চলের সেচ

2026-04-20T17:45:30+00:00
2026-04-20T17:45:30+00:00
 
  বৃহস্পতিবার, ৭ মে ২০২৬,
২৪ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
বৃহস্পতিবার, ৭ মে ২০২৬
জাতীয়
খাল খননের ফলে কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে: শ্রমমন্ত্রী
সিলেট জেলা সংবাদদাতা
প্রকাশ: সোমবার, ২০ এপ্রিল, ২০২৬, ৫:৪৫ পিএম 
শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যান ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী আরিফুল হক চৌধুরী বলেছেন, খাল খননের মাধ্যমে এ অঞ্চলের সেচ ব্যবস্থার উন্নয়ন ঘটবে, যা কৃষি উৎপাদন বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। এতে করে রবিশস্যসহ বিভিন্ন ফসলের উৎপাদন বৃদ্ধি পেয়ে এলাকার কৃষকরা অর্থনৈতিকভাবে লাভবান হবেন।

তিনি (সোমবার) সিলেটের জৈন্তাপুর উপজেলায় ১নং নিজপাট ইউনিয়নের ভুগলি খাল ও চারিকাটা ইউনিয়নের জাফরাং খাল পুনঃখনন কাজের উদ্বোধন শেষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন

মন্ত্রী বলেন, খালটি ব্যবহারের মাধ্যমে মাছ চাষ, হাঁস পালনসহ বিকল্প আয়ের সুযোগ সৃষ্টি হবে, যা গ্রামীণ জনগোষ্ঠীর স্বাবলম্বিতা অর্জনে সহায়ক হবে। খালের দুই পাশে ফলজ ও বনজ গাছ রোপণের আহ্বান জানিয়ে তিনি বলেন, এতে পরিবেশের ভারসাম্য রক্ষা পাবে এবং স্থানীয় অর্থনীতি আরও শক্তিশালী হবে।

তিনি আরও বলেন, দীর্ঘদিন খালটি অবহেলিত থাকায় বর্ষা মৌসুমে জলাবদ্ধতা ও বন্যা দেখা দেয়। খনন কাজ সম্পন্ন হলে পানি ধারণক্ষমতা বৃদ্ধি পাবে এবং বন্যার ঝুঁকি কমবে। একই সঙ্গে দুই গ্রামের মানুষের যোগাযোগ সহজ করতে একটি সেতু বা কালভার্ট নির্মাণের প্রয়োজনীয়তার কথাও তিনি উল্লেখ করেন।

এসময় মন্ত্রী সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে কাজের গুণগত মান বজায় রেখে নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নের নির্দেশ দেন এবং এলাকাবাসীকে এ কাজে সর্বাত্মক সহযোগিতা করার আহ্বান জানান। তিনি বলেন, সরকারের পাশাপাশি জনগণের সম্মিলিত উদ্যোগে এ ধরনের উন্নয়ন কর্মকাণ্ড টেকসই হবে।

অনুষ্ঠানে জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা, উপজেলা বিএনপি'র সভাপতি আব্দুর রশীদ, সাধারণ সম্পাদক মো: হাফিজ উদ্দিন, থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহবুব রহমান মোল্লা, উপজেলা পরিকল্পনা বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়সহ সরকারি বিভিন্ন দপ্তরের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

পরে মন্ত্রী জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও জৈন্তাপুরে প্রস্তাবিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের নির্ধারিত জায়গা পরিদর্শন করেন ।




Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: