হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের হ্যাঙ্গার কমপ্লেক্স পরিদর্শন করেছেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম, এমপি।
পরিদর্শনকালে তিনি বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের BG 202 ফ্লাইটের (Boeing 787-9) বর্তমান কারিগরি অবস্থা ও ত্রুটি মেরামতের অগ্রগতি সম্পর্কে বিস্তারিত খোঁজখবর নেন। উল্লেখ্য, কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেমের আইসোলেটরে কারিগরি ত্রুটির কারণে বিমানটি পূর্বে ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর, সিলেটে গ্রাউন্ডেড অবস্থায় ছিল। পরবর্তীতে প্রয়োজনীয় রক্ষণাবেক্ষণের লক্ষ্যে সেটিকে ঢাকায় নিয়ে আসা হয়।
মন্ত্রী হ্যাঙ্গারে কর্মরত সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তাদের দ্রুততার সাথে কেন্দ্রীয় হাইড্রলিক সিস্টেম মেইনটেন্যান্স কার্যক্রম সম্পন্ন করে বিমানটিকে পুনরায় উড্ডয়নের উপযোগী করার নির্দেশ দেন। এ সময় তিনি সশরীরে বিমানের কেবিন ও ককপিট পরিদর্শন করেন এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ যন্ত্রপাতি ও প্যানেলের কার্যকারিতা পরীক্ষা করে দেখেন।
এ সময় তার সাথে উপস্থিত ছিলেন বেবিচক চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মোঃ মোস্তফা মাহমুদ সিদ্দিক এবং বিমানের ঊর্ধ্বতন কারিগরি কর্মকর্তাবৃন্দ। বর্তমানে বিমানটিকে পুনরায় সার্ভিসে ফিরিয়ে আনার কাজ চলমান রয়েছে