ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী

ষ্টাফ রিপোর্টার

জাতীয়

ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে

2026-03-24T17:54:05+00:00
2026-03-24T17:57:44+00:00
  বুধবার, ১৭ জুন ২০২৬,
৩ আষাঢ় ১৪৩৩
 
বুধবার, ১৭ জুন ২০২৬
জাতীয়
ভারত থেকে জ্বালানি আমদানিতে গ্রিন সিগন্যাল মিলেছে : পররাষ্ট্র প্রতিমন্ত্রী
ষ্টাফ রিপোর্টার
মঙ্গলবার, ২৪ মার্চ, ২০২৬, ৫:৫৪ পিএম  আপডেট: ২৪.০৩.২০২৬ ৫:৫৭ পিএম
ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে গ্রিন সিগন্যাল পাওয়া গেছে বলে জানিয়েছেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ।

মঙ্গলবার (২৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়ে ব্রিফিংয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

শামা ওবায়েদ বলেন, বিশ্বজুড়ে যে জ্বালানি সংকট দেখা দিয়েছে, তা মোকাবিলায় ভারত থেকে জ্বালানি আমদানির বিষয়ে বাংলাদেশ যে আগ্রহের কথা জানিয়েছিল, সে বিষয়ে গ্রিন সিগন্যাল মিলেছে।

এ সময় মধ‍্যপ্রাচ‍্য পরিস্থিতিতে বাংলাদেশিদের সার্বক্ষণিকভাবে নিরাপত্তা দিতে সব মিশন কাজ করছে বলেও জানান তিনি। পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেন, ইরানে থাকা ২ হাজারের বেশি বাংলাদেশি দেশটিতে নিরাপদে আছেন। তারা ফিরতে চাইলে সরকার কাজ করবে।

ভারতে গ্রেপ্তার হাদি হত্যার আসামিদের বিষয়ে শামা ওবায়েদ বলেন, শরিফ ওসমান হাদি হত্যার আসামি ফয়সাল করিম ও আলমগীর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য ভারতের কাছ থেকে এখনও কনস‍্যুলার অ্যাক্সেস পায়নি ঢাকা। তবে দ্রুতই অ্যাক্সেস পাওয়া যাবে বলে আশা করছি। তাদের দেশে ফিরিয়ে এনে বিচার করা সরকারের অগ্রাধিকার।

শেখ হাসিনাসহ ভারতে যারা পালিয়ে আছে, তাদের ফেরত আনার বিষয়েও দেশটির হাইকমিশনারের সঙ্গে কথা হয়েছে বলে জানান পররাষ্ট্র প্রতিমন্ত্রী।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: