বাংলাদেশ পুলিশের শীর্ষ পদ পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন মো. আলী হোসেন ফকির।
আজ বুধবার সকালে ইন্সপেক্টর জেনারেল অব পুলিশের (আইজিপি) দায়িত্বভার গ্রহণ করেন তিনি। বুধবার সকালে তিনি পুলিশ হেডকোয়ার্টার্সে পৌঁছালে পুলিশের সুসজ্জিত একটি দল তাঁকে গার্ড অব অনার প্রদান করে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
আইজিপি পদে নিয়োগের আগে মো. আলী হোসেন ফকির এপিবিএনের অতিরিক্ত আইজি ছিলেন। তিনি বিদায়ী আইজিপি বাহারুল আলমের স্থলাভিষিক্ত হলেন। স্বরাষ্ট্র মন্ত্রণালয় মঙ্গলবার তাঁকে আইজিপি পদে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করে।