শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় আসামি হচ্ছেন ইনু

অনলাইন ডেস্ক

জাতীয়

শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনার মামলায় আসামি হতে যাচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে এই ঘটনায়

2026-07-02T17:54:13+00:00
2026-07-02T17:55:07+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনায় আসামি হচ্ছেন ইনু
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৫:৫৪ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৫:৫৫ পিএম
ফাইল ছবি
শাপলা চত্বর হত্যাকাণ্ডের ঘটনার মামলায় আসামি হতে যাচ্ছেন জাতীয় সমাজতান্ত্রিক দলের (জাসদ) সভাপতি হাসানুল হক ইনু। তার বিরুদ্ধে এই ঘটনায় সম্পৃক্ততার প্রমাণ পাওয়া গেছে বলে জানিয়েছেন চিফ প্রসিকিউটর।

জুলাই আন্দোলনের সময় কুষ্টিয়ায় ছয়জনকে হত্যা মামলায় মানবতাবিরোধী অপরাধে গত ৩০ জুন রায় ঘোষণা করা হয় জাসদ নেতা ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনুর বিরুদ্ধে। ওই রায়ে তাকে ১০ বছরের কারাদণ্ড দেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। তবে এখানেই শেষ হচ্ছে না তার বিচার প্রক্রিয়া।

চিফ প্রসিকিউটর আমিনুল ইসলাম জানান, ২০১৩ সালে রাতের আঁধারে শাপলা চত্বরে সংঘটিত হত্যাযজ্ঞে হাসানুল হক ইনুর সম্পৃক্ততা পাওয়া গেছে। এ ঘটনায় তাকে নতুন করে আসামি করা হবে।

তিনি আরও জানান, চলতি মাসের শেষ সপ্তাহে এই মামলায় তদন্ত প্রতিবেদন এবং ফরমাল চার্জ দাখিল করা হতে পারে।

রাজনৈতিক পটপরিবর্তনের পর গত বছরের ২৬ নভেম্বর শাপলা চত্বরের ঘটনার বিষয়ে শেখ হাসিনাসহ ৫০ জনের বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের করে হেফাজতে ইসলাম।


  বিষয়:   শাপলা চত্বর  হত্যাকাণ্ড  আসামি  জাতীয় সমাজতান্ত্রিক দল  হাসানুল হক ইনু 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: