প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক

অনলাইন ডেস্ক

জাতীয়

প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে।বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।প্রধানমন্ত্রীর

2026-07-02T18:36:24+00:00
2026-07-02T19:04:57+00:00
  শুক্রবার, ৩ জুলাই ২০২৬,
১৯ আষাঢ় ১৪৩৩
 
শুক্রবার, ৩ জুলাই ২০২৬
জাতীয়
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে চলছে মন্ত্রিসভার বৈঠক
অনলাইন ডেস্ক
বৃহস্পতিবার, ২ জুলাই, ২০২৬, ৬:৩৬ পিএম  আপডেট: ০২.০৭.২০২৬ ৭:০৪ পিএম
সংগৃহীত ছবি
প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়েছে। 

বৃহস্পতিবার (২ জুলাই) বিকেলে বাংলাদেশ সচিবালয়ের মন্ত্রিপরিষদ ভবনের জনপ্রশাসন সভাকক্ষে বৈঠকটি শুরু হয়।

প্রধানমন্ত্রীর ডেপুটি প্রেস সেক্রেটারি সুজাউদ্দৌলা সুজন মাহমুদ গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব ড. নাসিমুল গনি সংবাদ সম্মেলনে বৈঠকের বিভিন্ন সিদ্ধান্ত ও অনুমোদনের বিষয়ে সাংবাদিকদের ব্রিফ করবেন।

মন্ত্রিসভার নিয়মিত এ বৈঠকে বিভিন্ন মন্ত্রণালয় ও বিভাগের উত্থাপিত নীতিগত সিদ্ধান্ত, খসড়া আইন, প্রশাসনিক বিষয় এবং জনস্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন প্রস্তাব নিয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।


  বিষয়:   প্রধানমন্ত্রী  মন্ত্রিসভা  বৈঠক 


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: