৩ সিটি করপোরেশন দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

মেয়াদোত্তীর্ণ তিন সিটি করপোরেশন—ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম—নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন

2026-02-19T13:42:25+00:00
2026-02-19T13:42:25+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
৩ সিটি করপোরেশন দিয়ে শুরু হচ্ছে স্থানীয় সরকার নির্বাচন কার্যক্রম
নিজস্ব প্রতিবেদক
বৃহস্পতিবার, ১৯ ফেব্রুয়ারি, ২০২৬, ১:৪২ পিএম 
মেয়াদোত্তীর্ণ তিন সিটি করপোরেশন—ঢাকা উত্তর, ঢাকা দক্ষিণ ও চট্টগ্রাম—নির্বাচনের মধ্য দিয়ে স্থানীয় সরকার নির্বাচনের কার্যক্রম শুরু করতে যাচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। এ লক্ষ্যে স্থানীয় সরকার বিভাগ ইতোমধ্যে কমিশনের কাছে আনুষ্ঠানিকভাবে চিঠি পাঠিয়েছে।

নির্বাচন কমিশন সূত্রে জানা গেছে, প্রথম ধাপে এই তিন সিটির ভোট সম্পন্ন করা হবে। এরপর পর্যায়ক্রমে বাকি নয়টি সিটি করপোরেশন, জেলা পরিষদ, পৌরসভা ও উপজেলা পরিষদের নির্বাচন আয়োজনের পরিকল্পনা রয়েছে।

২০২৪ সালের ৫ আগস্ট রাজনৈতিক পটপরিবর্তনের পর দেশের ১২টি সিটি করপোরেশন, ৩৩০টি পৌরসভা, ৪৯৭টি উপজেলা পরিষদ এবং ৬৪টি জেলা পরিষদের নির্বাচিত জনপ্রতিনিধিদের অপসারণ করা হয়। বর্তমানে ইউনিয়ন পরিষদ ছাড়া অধিকাংশ স্থানীয় সরকার প্রতিষ্ঠান প্রশাসকের মাধ্যমে পরিচালিত হচ্ছে। তবে আদালতের নির্দেশে চট্টগ্রাম সিটি করপোরেশনে মেয়রের দায়িত্ব পালন করছেন শাহাদাত হোসেন।

আইন অনুযায়ী, সিটি করপোরেশনের মেয়াদ শেষ হওয়ার আগের ১৮০ দিনের মধ্যে নির্বাচন সম্পন্ন করার বাধ্যবাধকতা রয়েছে। ঢাকা দক্ষিণ সিটির মেয়াদ ২০২৫ সালের ১ জুন এবং ঢাকা উত্তর সিটির মেয়াদ ২ জুন শেষ হয়েছে। অন্যদিকে চট্টগ্রাম সিটি করপোরেশনের বর্তমান পরিষদের মেয়াদ শেষ হচ্ছে ২২ ফেব্রুয়ারি, ফলে এই সিটিতে দ্রুত নির্বাচনের প্রয়োজনীয়তা বেশি।

ইসি কর্মকর্তারা জানিয়েছেন, সরকারের নির্দেশনা পাওয়া মাত্র ভোটার তালিকা হালনাগাদ, সীমানা নির্ধারণ, প্রার্থী যাচাই-বাছাই এবং নির্বাচনী কর্মকর্তাদের নিয়োগসহ সব প্রস্তুতি নেওয়া হবে। সময় স্বল্পতার কারণে চট্টগ্রাম সিটির জন্য বিশেষ জরুরি পরিকল্পনাও থাকতে পারে।

নির্বাচন কমিশনের জ্যেষ্ঠ সচিব আখতার আহমেদ বলেন, নির্বাচন আয়োজনই কমিশনের সাংবিধানিক দায়িত্ব এবং প্রয়োজনীয় নির্দেশনা পেলেই তারা দ্রুত নির্বাচনী প্রক্রিয়া শুরু করবেন। নির্বাচন কমিশনার আবদুর রহমানেল মাছউদ জানিয়েছেন, ঈদের পর ধাপে ধাপে স্থানীয় সরকার নির্বাচন সম্পন্ন করার লক্ষ্য রয়েছে।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: