গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি

নিজস্ব প্রতিবেদক

জাতীয়

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত সংবিধান সংস্কারবিষয়ক জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।শুক্রবার (১৩ ফেব্রুয়ারি)

2026-02-14T12:26:58+00:00
2026-02-14T12:26:58+00:00
  মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬,
৬ শ্রাবণ ১৪৩৩
 
মঙ্গলবার, ২১ জুলাই ২০২৬
জাতীয়
গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে ইসি
নিজস্ব প্রতিবেদক
শনিবার, ১৪ ফেব্রুয়ারি, ২০২৬, ১২:২৬ পিএম 
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের সঙ্গে অনুষ্ঠিত সংবিধান সংস্কারবিষয়ক জাতীয় গণভোটের ফলাফলের গেজেট প্রকাশ করেছে বাংলাদেশ নির্বাচন কমিশন (ইসি)।

শুক্রবার (১৩ ফেব্রুয়ারি) দিবাগত রাতে ইসির সিনিয়র সচিব আখতার আহমেদের স্বাক্ষরে এ সংক্রান্ত গেজেট জারি করা হয়।

গেজেট অনুযায়ী, গণভোটে ‘হ্যাঁ’ ভোট পেয়েছে ৪ কোটি ৮০ লাখ ৮২ হাজার ৬৬০টি এবং ‘না’ ভোট পড়েছে ২ কোটি ২০ লাখ ৭১ হাজার ৭২৬টি। মোট বৈধ ভোটের সংখ্যা ৭ কোটি ২ লাখ ৭২ হাজার ২৮৬। এছাড়া বাতিল ভোটের সংখ্যা ৭৪ লাখ ২২ হাজার ৬৩৭। সব মিলিয়ে মোট ভোট পড়েছে ৭ কোটি ৭৬ লাখ ৯৫ হাজার ২৩টি।

ইসি জানায়, জাতীয় সংসদের ৩০০টি আসনের মধ্যে ২৯৯টিতে ভোটগ্রহণের কথা থাকলেও আইনি জটিলতা ও এক প্রার্থীর মৃত্যুর কারণে কয়েকটি আসনের ফল স্থগিত থাকে। পরবর্তীতে প্রাপ্ত ২৯৭টি আসনের ফলাফল ঘোষণা করা হয়।

উল্লেখ্য, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন এবং সংবিধান সংস্কার বিষয়ে জাতীয় গণভোট একযোগে অনুষ্ঠিত হয়। শুক্রবার দুপুরে ২৯৭ আসনের চূড়ান্ত ফল ঘোষণা করে ইসি। আনুষ্ঠানিক প্রক্রিয়া শেষে এবার ওই আসনগুলোর গেজেট প্রকাশ করা হলো।


Loading...
Loading...

জাতীয়- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: