নিউরোলজি সচেতনতা প্রোগ্রাম ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত

ভোরের ডাক রিপোর্ট

রাজধানী

নিউরোলজি সচেতনতা প্রোগ্রাম ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার দুপুরে নিউরোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ

2026-01-28T17:00:56+00:00
2026-01-28T17:14:48+00:00
  রবিবার, ১২ জুলাই ২০২৬,
২৮ আষাঢ় ১৪৩৩
 
রবিবার, ১২ জুলাই ২০২৬
রাজধানী
নিউরোলজি সচেতনতা প্রোগ্রাম ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত
ভোরের ডাক রিপোর্ট
বুধবার, ২৮ জানুয়ারি, ২০২৬, ৫:০০ পিএম  আপডেট: ২৮.০১.২০২৬ ৫:১৪ পিএম
নিউরোলজি সচেতনতা প্রোগ্রাম ও বিনামূল্যে মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।

কেরানীগঞ্জের আটি পাঁচদোনা উচ্চ বিদ্যালয় মাঠে বুধবার দুপুরে নিউরোলজি ফাউন্ডেশন অব বাংলাদেশ আয়োজিত   ক্যাম্পে প্রধান অতিথির বক্তব্য রাখেন কেরানীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মোঃ ওমর ফারুক। তিনি তার বক্তব্যে বলেন, শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক সুস্থতা নিশ্চিত করতে এ ধরনের উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়। সরকারি ও বেসরকারি উদ্যোগ একসাথে কাজ করলেই টেকসই উন্নয়ন সম্ভব। 

অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে বক্তব্য রাখেন প্রখ্যাত নিউরোলজিস্ট প্রফেসর ডা: এম এস জহিরুল হক চৌধুরী। তিনি বলেন, শিক্ষার্থীদের ছোট বয়স থেকেই জীবনরক্ষাকারী প্রশিক্ষণ ও মানসিক স্বাস্থ্যের বিষয়ে সচেতন করে তুললে একটি সুস্থ সমাজ গড়ে তোলা সম্ভব।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন নিউরোলজি ফাউন্ডেশন অফ বাংলাদেশের চেয়ারম্যান ডা: এটিএম মঞ্জুর মোর্শেদ। 

সভাপতির বক্তব্যে তিনি বলেন, “নিউরোলজি ফাউন্ডেশন অফ বাংলাদেশ মানুষের দোরগোড়ায় স্বাস্থ্যসেবা ও সচেতনতা পৌঁছে দিতে কাজ করছে। শিক্ষার্থীদের নিয়ে এ ধরনের আয়োজন আমাদের ভবিষ্যৎ বিনিয়োগ।


অনুষ্ঠানটি সঞ্চালনা করেন নিউরোলজি ফাউন্ডেশন অফ বাংলাদেশের সাধারণ সম্পাদক  ডা: ফাহিম আল ফয়সাল।
 তিনি মানসিক স্বাস্থ্য বিষয়ে বক্তব্য রাখতে গিয়ে বলেন, মানসিক সমস্যাকে অবহেলা না করে সময়মতো সচেতনতা ও সহায়তা গ্রহণ করাই সুস্থ জীবনের চাবিকাঠি।

অনুষ্ঠানে অংশগ্রহণকারীরা নিউরোলজি ফাউন্ডেশন অফ বাংলাদেশের এই উদ্যোগকে স্বাগত জানান এবং ভবিষ্যতে এমন কার্যক্রম আরও বিস্তৃত করার প্রত্যাশা ব্যক্ত করেন। এসময় বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। 

 কর্মসূচির আওতায় সিপিআর (CPR) প্রশিক্ষণ, মেয়েদের বয়সন্ধীকালীন স্বাস্থ্য এবং মানসিক স্বাস্থ্য বিষয়ে গুরুত্বপূর্ণ সেশন পরিচালনা করা হয়।


Loading...
Loading...

রাজধানী- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: