জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের (জবি) নওয়াব ফয়জুন্নেসা চৌধুরানী হলে দুই সদস্য বিশিষ্ট কমিটি ঘোষণা করেছে শাখা ছাত্রদল। বুধবার শাখা ছাত্রদলের আহ্বায়ক মেহেদী হাসান হিমেল ও সদস্য সচিব শামসুল আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
বিশ্ববিদ্যালয়ের একমাত্র এই ছাত্রী হলে ছাত্রদলের সভাপতি হিসেবে ফারজানা আক্তার টুম্পা ও সাধারণ সম্পাদক হিসেবে ফারজানা রিমিকে দায়িত্ব দেওয়া হয়। আগামীও মাসের মধ্যে পূর্ণাঙ্গ কমিটি গঠনের নির্দেশ দেওয়া হয় বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। এই হলে এটিই ছাত্রদলের প্রথম কমিটি।
জানা যায়, ফারজানা আক্তার টুম্পা বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৫ তম ব্যাচ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি কিশোরগঞ্জে। তিনি কিশোরগঞ্জ জেলা ছাত্রকল্যাণ পরিষদ, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের সভাপতি হিসেবেও দায়িত্ব পালন করছেন। অন্যদিকে ফারজানা রিমি লোকপ্রশাসন বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের (১৫ তম ব্যাচ) শিক্ষার্থী। তার গ্রামের বাড়ি বগুড়ায়।