ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩ আগস্ট

সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা

শিক্ষা-সংস্কৃতি

রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে শুরু হয়ে চলবে

2025-07-29T17:05:50+00:00
2025-07-29T17:05:50+00:00
 
  শুক্রবার, ৮ মে ২০২৬,
২৫ বৈশাখ ১৪৩৩
  ই-পেপার   
           
শুক্রবার, ৮ মে ২০২৬
শিক্ষা-সংস্কৃতি
ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ, আবেদন শুরু ৩ আগস্ট
সোহরাওয়ার্দী কলেজ সংবাদদাতা
প্রকাশ: মঙ্গলবার, ২৯ জুলাই, ২০২৫, ৫:০৫ পিএম 
রাজধানীর সরকারি সাত কলেজ নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। আগামী ৩ আগস্ট থেকে শুরু হয়ে চলবে ১০ আগস্ট পর্যন্ত। 

মঙ্গলবার (২৯জুলাই) ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির প্রশাসক অধ্যাপক এ কে এম ইলিয়াস স্বাক্ষরিত এক বিজ্ঞাপ্তিতে এই তথ্য জানান হয়। বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০২৪-২৫ শিক্ষাবর্ষে আন্ডারগ্র্যাজুয়েট প্রোগ্রামে ভর্তি কার্যক্রম শুরু করতে যাচ্ছে ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি (প্রস্তাবিত)। বাস্তবায়ন প্রক্রিয়াধীন এ বিশ্ববিদ্যালয়ে কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিটে ভর্তি নেওয়া হবে বিদ্যমান একাডেমিক কাঠামো অনুসারে।

ভর্তি আবেদন শুরু হবে আগামী ৩ আগস্ট ২০২৫ দুপুর ১২টা থেকে এবং চলবে ১০ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা নির্ধারণ করা হয়েছে, যা রাষ্ট্রায়ত্ত ব্যাংক বা মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিসের মাধ্যমে প্রদান করা যাবে বলে বিজ্ঞপ্তিতে বলা হয়। 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে এসএসসি/সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালে এইচএসসি/সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। তবে যারা ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে ইতোমধ্যে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করার প্রয়োজন নেই। আবেদন প্রত্যাহার করলে টাকা ফেরত দেওয়া হবে।

আরও জানানো হয়েছে, কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা আগামী ২২ আগস্ট শুক্রবার, বিকেল ৩টা থেকে ৪টা, বিজ্ঞান ইউনিটের ২৩ আগস্ট শনিবার, সকাল ১১টা থেকে ১২টা, ব্যবসায় শিক্ষা ইউনিটের ২৩ আগস্ট শনিবার, বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত অনুষ্ঠিত হবে। এছাড়া আগামী ১৭ আগস্ট থেকে প্রবেশপত্র ডাউনলোড শুরু এবং ২০ আগস্ট থেকে আসন বিন্যাস প্রকাশ করা হবে বলে জানানো হয়।

এবছর দ্বিতীয়বার ভর্তির সুযোগ থাকছে এটা আগেই নিশ্চিত করেছে অন্তর্বর্তীকালীন সমন্বিত প্রশাসনিক কাঠামোর প্রশাসক। ফলে যেসব শিক্ষার্থী দ্বিতীয়বার হিসেবে অংশ নেবেন, তাঁদের ২ নম্বর পেনাল্টি করা হবে। ভর্তি পরীক্ষায় থাকবে নেগেটিভ মার্কিং। প্রতিটি ভুল উত্তরের জন্য ০.২৫ নম্বর করে (৪টি ভুল উত্তরে ১ নম্বর) কাটা যাবে।

এদিকে গত বছর সাত কলেজে ২১ হাজার ৫১৩টি আসনে ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল। এবছর আসন সংখ্যা কমবে কি না জানতে চাইলে অধ্যাপক ইলিয়াস বলেন, চলতি শিক্ষাবর্ষে সাত কলেজের আসনসংখ্যা যৌক্তিকভাবে কমিয়ে আনা হবে। এ বিষয়ে সরকারের পক্ষ থেকেও নির্দেশনা রয়েছে। নেগেটিভ মার্কিং, পেনাল্টি নম্বর ও আসন সংখ্যার বিষয়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ভর্তিসংক্রান্ত আবেদনের ওয়েবসাইটে উল্লেখ থাকবে। এছাড়া ভর্তি প্রক্রিয়ার মধ্যে আমরা ফল প্রকাশ ও ক্লাস শুরুর বিষয়েও সিদ্ধান্ত জানিয়ে দেব।

ভর্তি কমিটির একটি সূত্র জানিয়েছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে শুরু হওয়া সাত কলেজের প্রায় ৩৮ হাজার ভর্তি-ইচ্ছুক শিক্ষার্থীর আবেদন জমা রয়েছে। তাই নতুন করে আবার শুরু হওয়া আবেদন প্রক্রিয়া ঢাবির সিস্টেমেই শেষ করা হবে। এরপর প্রস্তাবিত বিশ্ববিদ্যালয়ের ভর্তির বাকি কার্যক্রম শেষ করবে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের টেকনিক্যাল টিম। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের সঙ্গে আলোচনা করে সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এর আগে, গত ৯ জুলাই সাতটি কলেজের জন্য প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ বা সমমানের একটি স্বতন্ত্র প্রাতিষ্ঠানিক কাঠামোর অধীনে ২০২৪-২৫ শিক্ষাবর্ষের ভর্তি কার্যক্রম শুরু করার অনুমোদন দেয় শিক্ষা মন্ত্রণালয়। মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব এ এস এম কাশেমের স্বাক্ষরিত চিঠিতে বলা হয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) ৭ জুলাইয়ের একটি স্মারকের আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ঢাকা বিশ্ববিদ্যালয় অধিভুক্ত সাতটি সরকারি কলেজের শিক্ষার্থীদের ভর্তির ক্ষেত্রে প্রস্তাবিত ‘ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়’ কাঠামোর আওতায় ভর্তি কার্যক্রম পরিচালিত হবে।

উল্লেখ্য, রাজধানীর সরকারি সাত কলেজ হচ্ছে- ঢাকা কলেজ, ইডেন মহিলা কলেজ, সরকারি শহীদ সোহরাওয়ার্দী কলেজ, কবি নজরুল সরকারি কলেজ, বেগম বদরুন্নেসা সরকারি মহিলা কলেজ, সরকারি বাঙলা কলেজ কলেজ ও সরকারি তিতুমীর কলেজ। 


Loading...
Loading...

শিক্ষা-সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
ফলো করুন: