ডাকসু ভবনের দ্বিতীয় তলায় সাময়িকভাবে জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত

ঢাবি সংবাদদাতা

শিক্ষা-সংস্কৃতি

জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সাময়িকভাবে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠা

2024-12-05T23:19:13+00:00
2024-12-05T23:19:13+00:00
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিক্ষা-সংস্কৃতি
ডাকসু ভবনের দ্বিতীয় তলায় সাময়িকভাবে জুলাই স্মৃতি সংগ্রহশালা প্রতিষ্ঠার প্রাথমিক সিদ্ধান্ত
ঢাবি সংবাদদাতা
বৃহস্পতিবার, ৫ ডিসেম্বর, ২০২৪, ১১:১৯ পিএম 
জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানকে উপজীব্য করে ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে সাময়িকভাবে ‘জুলাই স্মৃতি সংগ্রহশালা’ প্রতিষ্ঠা করার প্রাথমিক সিদ্ধান্ত গৃহীত হয়েছে। আজ ৫ ডিসেম্বর ২০২৪ বৃহস্পতিবার এ বিষয়ে গঠিত কমিটির আহ্বায়ক এবং বিশ্ববিদ্যালয়ের প্রো-ভাইস চ্যান্সেলর (প্রশাসন) অধ্যাপক ড. সায়মা হক বিদিশার সভাপতিত্বে এক সভায় এ সিদ্ধান্ত গৃহীত হয়। 

সভায় অন্যান্যের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট ও চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ, প্রক্টর সহযোগী অধ্যাপক সাইফুদ্দীন আহমদ ও প্রভোস্ট স্ট্যান্ডিং কমিটির আহ্বায়ক ড. আব্দুল্লাহ্-আল-মামুন উপস্থিত ছিলেন। 

সভার সিদ্ধান্ত অনুযায়ী, বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও গণঅভ্যুত্থানে শহিদ এবং আহতদের স্মৃতি রক্ষার্থে তাঁদের ছবি, জামা-কাপড়, চশমা, বই-খাতা-কলমসহ ব্যক্তিগত ব্যবহৃত জিনিসপত্র সংগ্রহশালায় স্থান পাবে। শহিদ ও আহতদের ব্যবহৃত জিনিসপত্র আগামী ২০ ডিসেম্বর ২০২৪ তারিখের মধ্যে কমিটির ফোকাল পয়েন্ট ঢাকা বিশ্ববিদ্যালয় চারুকলা অনুষদের ডিন অধ্যাপক ড. আজহারুল ইসলাম শেখ এর নিকট প্রেরণ করার জন্য সংশ্লিষ্ট সকলের প্রতি অনুরোধ জানানো হয়েছে।




Loading...
Loading...

শিক্ষা-সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: