বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ এর ২০তম সংখ্যা প্রকাশিত

স্টাফ রিপোর্টার

শিক্ষা-সংস্কৃতি

লেখক ও গবেষক ফয়সাল আহমেদ সম্পাদিত বই বিষয়ক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘এবং বই’এর ২০তম সংখ্যা প্রকাশিত হয়েছে। এতে রয়েছে প্রবন্ধ,

2024-12-15T12:00:47+00:00
2024-12-15T12:00:47+00:00
  মঙ্গলবার, ১৬ জুন ২০২৬,
২ আষাঢ় ১৪৩৩
 
মঙ্গলবার, ১৬ জুন ২০২৬
শিক্ষা-সংস্কৃতি
বই বিষয়ক পত্রিকা ‘এবং বই’ এর ২০তম সংখ্যা প্রকাশিত
স্টাফ রিপোর্টার
রোববার, ১৫ ডিসেম্বর, ২০২৪, ১২:০০ পিএম 
লেখক ও গবেষক ফয়সাল আহমেদ সম্পাদিত বই বিষয়ক ত্রৈমাসিক সাহিত্য পত্রিকা ‘এবং বই’এর ২০তম সংখ্যা প্রকাশিত হয়েছে। এতে রয়েছে প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার ও সাহিত্য সংবাদ। চলতি সংখ্যার প্রচ্ছদ করেছেন রহিম রানা। ১১২ পৃষ্ঠার পত্রিকাটির মূল্য ১০০ টাকা।

এ সংখ্যার সাক্ষাৎকারপর্বে যুক্ত হয়েছেন খ্যাতিমান লেখক, গবেষক আলতাফ পারভেজ। এবং বই এর সঙ্গে বিস্তারিত আলাপে উঠে এসেছে তাঁর ব্যক্তিগত জীবন, সাংবাদিকতা, সাহিত্যচর্চাসহ সমকালীন নানা প্রসঙ্গ।

চলতি সংখ্যার লেখক তালিকায় রয়েছেন, কথাশিল্পী আহমদ বশীর, সৈয়দ কামরুল হাসান, কবি ও চিত্রশিল্পী শিশির মল্লিক, লেখক ও গবেষক আমীন আল রশীদ, গল্পকার ও সমালোচক ইলিয়াস বাবর, গবেষক মুহাম্মদ ফরিদ হাসান, লেখক ও সাংবাদিক মারুফ ইসলাম, গল্পকার রাজু বিশ্বাস ও আমিনুল ইসলাম সেলিম।

পত্রিকাটির সম্পাদক ফয়সাল আহমেদ জানান, চলতি বিশতম সংখ্যা প্রকাশের মধ্য দিয়ে এবং বই-এর যাত্রার ছয় বছর পূর্ণ হলো। সময়ের বিবেচনায় এই ছয় বছর দীর্ঘ সময় না হলেও এবং বই-এর জন্য এই সময়টুকু বেশ দীর্ঘই বলা চলে। চলার পথে এই সময়ে নানা বাধা-বিপত্তির মুখোমুখি হতে হয়েছে। চ্যালেঞ্জও ছিল উল্লেখ করার মতো। তবুও ধীরে ধীরে এগিয়ে চলেছে এবং বই। আর তা সম্ভব হয়েছে প্রিয় পাঠক, শুভার্থীদের ভালোবাসার কল্যাণে। বরাবরের মতোই এই সংখ্যাতেও রয়েছে- প্রবন্ধ, বই আলোচনা, সাক্ষাৎকার ও সাহিত্য সংবাদ। তবে, এসবে রয়েছে ভিন্নতা। পত্রিকা পাঠেই প্রিয় পাঠক তা অনুধাবন করতে পারবেন।

এবং বই পাওয়া যাচ্ছে, বাতিঘর ঢাকা, চট্টগ্রাম, সিলেট, রাজশাহী শাখা, কাটাঁবন কনকর্ড এর জাগতিক প্রকাশন, বরিশাল সদর রোডের বুক ভিলা লাইব্রেরি, প্রথমা ডটকম অনলাইন, বাতিঘর অনলাইন এবং ভারতের কলকাতার সৃজন প্রকাশনীতে।


Loading...
Loading...

শিক্ষা-সংস্কৃতি- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: