ই-পেপার বাংলা কনভার্টার বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬ ১৭ বৈশাখ ১৪৩৩
ই-পেপার বৃহস্পতিবার ● ৩০ এপ্রিল ২০২৬
Select Year: 
ব্রেকিং নিউজ:



কবি নজরুলে 'বাঁধন' এর নেতৃত্বে সাইফুল আছরার ও মুহাম্মদ দোহা
কবি নজরুল কলেজ সংবাদদাতা
প্রকাশ: বৃহস্পতিবার, ১৯ ডিসেম্বর, ২০২৪, ৩:১৯ পিএম  (ভিজিটর : ২৮২)
‘একের রক্ত অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন’ এই স্লোগান নিয়ে ১৯৯৭ সালে বাঁধন এর সূচনা হয়েছে। ২০২২ সালের ২৭ ফেব্রুয়ারি কবি নজরুল কলেজে বাঁধনের একটি পরিবার হিসেবে যাত্রা শুরু  করে। ঢাকা সিটি জোনের ১৩তম ও বাঁধন এর ১৪১ তম ইউনিট হিসেবে আত্মপ্রকাশ করে বাঁধন, কবি নজরুল সরকারি কলেজ ইউনিট। 
স্বেচ্ছায় রক্তদান সংস্থা ‘বাঁধন’ এর ১৭ সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি-২০২৫ গঠন করে কবি নজরুল সরকারি কলেজ ইউনিট।

নতুন কমিটির সভাপতির দায়িত্বে গণিত বিভাগের ২০১৯-২০২০ সেশনের মো. সাইফুল আছরার এবং সাধারণ সম্পাদক মনোনিত হয়েছেন আরবি বিভাগের ২০২১-২০২২ সেশনের শিক্ষার্থী মুহাম্মদ আলী দোহা।

নব-নির্বাচিত কমিটির সভাপতি সাইফুল আছরার বলেন, প্রথমেই বাঁধন কবি নজরুল সরকারি কলেজের সকল সদস্যকে ধন্যবাদ আমাকে এই ইউনিটের দায়িত্ব দেওয়ার জন্য। আমরা কবি নজরুল কলেজ বাঁধন ইউনিট কবি নজরুল কলেজের শিক্ষার্থী ও তাদের পরিজনদের বিভিন্ন সময় রক্ত দিয়ে পাশে ছিলাম এবং সকল মানবিক কাজে পাশে ছিলাম। আমরা নতুন দায়িত্বপ্রাপ্ত কমিটির সব সময় মানুষের সেবায় প্রস্তুত।

আমরা আরও বেশ কিছু সাংগঠনিক পরিকল্পনা নিয়েছি যেগুলো শিক্ষার্থীদের রক্ত দানে উদ্বুদ্ধ করবে বলে আমরা আশা রাখি। আমাদের কার্যক্রম শুধু ক্যাম্পাসের মধ্যেই সীমাবদ্ধ নয়, ক্যাম্পাসের বাইরেও ছড়িয়ে দিতে চাই।

 তিনি আরও বলেন, আমরা নিয়মিত রক্ত সংগ্রহের পাশাপাশি শিক্ষার্থীদের রক্ত পরীক্ষা ও তাদের প্রয়োজনে শুধু নয় অনত্রও সকল মানুষের রক্তের প্রয়োজনে পাশে আছি এবং থাকব। আশা করি এতে করে কলেজের সকল শিক্ষার্থীদের কাছে আমাদের সংগঠনের এক বিশাল গ্রহণযোগ্যতা সৃষ্টি হবে।

বাঁধন কবি নজরুল কলেজ এর দায়িত্বপ্রাপ্ত জোনাল প্রতিনিধি মোস্তফা হাসান মাসুদ বলেন, ‘ বাঁধন হচ্ছে স্বেচ্ছায় রক্তদাতাদের সংগঠন। এর একমাত্র লক্ষ্য ও উদ্দেশ্য হচ্ছে বিপদের সময় মানুষকে রক্ত দিয়ে সহযোগিতা করা। মানুষের সেবায় নিয়োজিত থাকতে এবং সংগঠনকে গতিশীল করার লক্ষ্যে কবি নজরুল কলেজ ইউনিট বাঁধন এর পূর্ণাঙ্গ কমিটি গঠন করা হয়েছে। আমরা ইন শা আল্লাহ সেই লক্ষ্যে কাজ করব।





আরও খবর


সর্বশেষ সংবাদ
আরো খবর ⇒
সর্বাধিক পঠিত
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত।
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত
পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : bhorerdakonline@gmail.com, adbhorerdak@gmail.com