২০২৮ কোপা আমেরিকার আসরও বসছে যুক্তরাষ্ট্রে

স্পোর্টস ডেস্ক

খেলা

আবারও যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কোপা আমেরিকা। ২০২৪ সালের পর ২০২৮ সালেও টুর্নামেন্টটির আয়োজক

2026-11-25T15:01:34+00:00
2026-11-25T15:01:34+00:00
  বুধবার, ২৫ নভেম্বর ২০২৬,
১১ অগ্রহায়ণ ১৪৩৩
 
বুধবার, ২৫ নভেম্বর ২০২৬
খেলা
২০২৮ কোপা আমেরিকার আসরও বসছে যুক্তরাষ্ট্রে
স্পোর্টস ডেস্ক
বুধবার, ২৫ নভেম্বর, ২০২৬, ৩:০১ পিএম 
সংগৃহীত ছবি

আবারও যুক্তরাষ্ট্রের মাটিতে বসতে যাচ্ছে দক্ষিণ আমেরিকার ফুটবলের সবচেয়ে মর্যাদাপূর্ণ আসর কোপা আমেরিকা। ২০২৪ সালের পর ২০২৮ সালেও টুর্নামেন্টটির আয়োজক হিসেবে থাকছে দেশটি। মঙ্গলবার দক্ষিণ আমেরিকান ফুটবল কনফেডারেশন (কনমেবল) এবং উত্তর, মধ্য আমেরিকা ও ক্যারিবীয় ফুটবল সংস্থা (কনক্যাকাফ) যৌথভাবে এ ঘোষণা দিয়েছে।

নির্ধারিত সূচি অনুযায়ী, ২০২৮ সালের ৯ জুন শুরু হয়ে ৯ জুলাই পর্দা নামবে প্রতিযোগিতাটির। এক মাসব্যাপী এই আসরে অংশ নেবে মোট ১৬টি দল। এর মধ্যে দক্ষিণ আমেরিকার ফুটবল কনফেডারেশনভুক্ত ১০টি দেশের পাশাপাশি কনক্যাকাফ অঞ্চল থেকে খেলবে ছয়টি দল।

কনক্যাকাফ অঞ্চলের দলগুলো ২০২৭ সালের গোল্ড কাপের মাধ্যমে কোপা আমেরিকায় খেলার যোগ্যতা অর্জন করবে। তবে ২০২৮ আসরের আয়োজক শহর ও ম্যাচ আয়োজনের ভেন্যুগুলোর নাম এখনো প্রকাশ করা হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে বলে জানিয়েছে আয়োজক সংস্থাগুলো।

যুক্তরাষ্ট্রের মাটিতে সর্বশেষ ২০২৪ সালে অনুষ্ঠিত হয়েছিল কোপা আমেরিকার ৪৮তম আসর। সেবার ফাইনালে কলম্বিয়াকে ১-০ গোলে হারিয়ে টানা দ্বিতীয়বারের মতো শিরোপা জেতে আর্জেন্টিনা। লিওনেল মেসিদের সেই সাফল্যে যুক্তরাষ্ট্রের আসরটি বিশেষ স্মরণীয় হয়ে আছে।

এর আগে ২০১৬ সালেও কোপা আমেরিকার বিশেষ শতবর্ষী আসর আয়োজন করেছিল যুক্তরাষ্ট্র। সেবার ১৬টি দল নিয়ে অনুষ্ঠিত প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছিল চিলি। ফাইনালে আর্জেন্টিনাকে টাইব্রেকারে হারিয়ে শিরোপা জিতেছিল তারা। স্বাগতিক যুক্তরাষ্ট্র শেষ করেছিল চতুর্থ স্থানে।

২০২৮ সালের আসর দিয়ে যুক্তরাষ্ট্র টানা দ্বিতীয়বার এবং ইতিহাসে তৃতীয়বারের মতো কোপা আমেরিকার আয়োজক হতে যাচ্ছে। ফলে উত্তর ও দক্ষিণ আমেরিকার ফুটবলের এই মহাদেশীয় প্রতিযোগিতায় আবারও বড় পরিসরে অংশ নেওয়ার সুযোগ তৈরি হচ্ছে দেশটির জন্য।



Loading...
Loading...

খেলা- এর আরো খবর

Loading...
Loading...
© 2026 Daily Daily Bhorer Dak
সম্পাদক ও প্রকাশক : কে.এম. বেলায়েত হোসেন
৪-ডি, মেহেরবা প্লাজা, ৩৩ তোপখানা রোড, ঢাকা-১০০০ থেকে প্রকাশিত এবং মনিরামপুর প্রিন্টিং প্রেস ৭৬/এ নয়াপল্টন, ঢাকা থেকে মুদ্রিত। পিএবিএক্স: ৪১০৫২২৪৫, ৪১০৫২২৪৬, ০১৭৭৫-৩৭১১৬৭, বিজ্ঞাপন ও সার্কুলেশন: ৪১০৫২২৫৮
ই-মেইল : [email protected], [email protected]
ফলো করুন: